কালুখালীতে নবাগত ইউএনও’র সাথে মতবিনিময় –
- Update Time : ০৮:১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮
- / ৬২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আজ সোমবার রাজবাড়ী জেলাধীন কালুখালীতে নতুন ইউএনও কামরুন নাহার এর সাথে ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১২টার দিকে উপজেলা পরিষদের হল রুমে মতবিনিময়কালে সভাপতির বক্তব্য প্রদান করেন নবযোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার। তিনি তার বক্তব্যে কালুখালী উপজেলাকে দেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করতে উন্নয়ন মূলক কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে উপস্থিত সকলের কাছে কাজের স্বার্থে বিভিন্ন সাহায্য সহযোগীতা কামনা করেন। বিশেষ করে সাংবাদিকদের তার তৃতীয় চোখ বলে আখ্যায়িত করে উপজেলার সকল বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কৃষি অফিসার মোঃ মাছিদুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান, যুব উন্নয়ন অফিসার আবুল বাসার চৌধুরী, মহিলা বিষয়ক অফিসার তুহিনা সুলতানা, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন, ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভিন নিলুফা, আতিউর রহমান নবাব, হালিমা বেগম, কাজী শরিফুল ইসলাম, আবুল কালাম মৃধা, শহিদুজ্জামান সাগর মোল্লা ও শহিদুল ইসলাম আলী এছাড়াও মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সার্জেন্ট (অব.) আকামত আলী, ডেপুটি কমান্ডার আঃ খালেক, সিনিয়র সাংবাদিক ফজলুল হক, মোখলেছুর রহমান, রাকিবুল ইসলাম ও হাসমত আলী সহ বিভিন্ন কর্মকর্তা ও সূধীজন উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































