কালুখালীতে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ পালন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত –
- Update Time : ০৭:৫৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮
- / ৫৯ Time View
ফজলুল হক, রাজবাড়ী বার্তা ডট কম :
জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ ও ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা আগামী ০১-০৭ অক্টোবর ২০১৮ উদযাপণ উপলক্ষ্যে গতকাল বুধবার রাজবাড়ীর কালুখালীতে স্বাস্থ্য কর্মী ও সুপারভাইজারদের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কালুখালী এর আয়োজনে সকাল ১১টায় কমপ্লেক্স এর ২য় তলায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন সভায় বক্তব্য রাখেন স্বাস্থ কমপ্লেক্সের আরএমও ডাঃ খোন্দকার মোঃ আবু জালাল অন্যান্যের মধ্যে মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রশিদ (ভারপ্রাপ্ত), সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস এছাড়াও ইপিআই টেকনোলজিস্ট শম্ভু নাথ দেবনাথ, এসআই তালেবুর রহমান ও স্বাস্থ পরিদর্শক মোঃ মনসুর আহম্মেদ প্রমূখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য উপজেলার ২৫ টি মাধ্যমি উচ্চ বিদ্যালয়, ১১টি মাদরাসা, সরকারী প্রাথমিক বিদ্যালয় ৭৬ টি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ১১৬ টির মোট ৪০ হাজার ১ শত ৪১ জন শিক্ষার্থীকে এ ট্যাবলেট খাওয়ানো হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































