কালুখালীতে এলজিইডি কর্তৃক দুঃস্থ মহিলাদের সঞ্চয়ী চেক ও সার্টিফিকেট বিতরণ –
- Update Time : ০৯:৫৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অগাস্ট ২০১৮
- / ৬১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলাধীন কালুখালীতে এলজিইডি কর্তৃক দুঃস্থ মহিলাদের মাঝে সঞ্চয়ী চেক ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত উপজেলার ৭টি ইউনিয়নের রুরাল এমপ্লয়মেন্ট এন্ড রোড মেইনটেনেন্স কর্মসূচী-২ (জঊজঊগ-২) শীর্ষক প্রকল্পে নিয়োজিত দুঃস্থ মহিলা কর্মীদের (২য় পর্যায়) সার্টিফিকেট বিতরণ ও সঞ্চয়ী অর্থ ফেরৎ প্রদান অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদের সম্মেলণ কক্ষে উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম উপজেলার ৭টি ইউনিয়নের কর্মরত ৭০জন দুঃস্থ মহিলাদের মাঝে ৭৫ হাজার ২শত ৭৮টাকার চেক ও সার্টিফিকেট প্রদান করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সিদ্দিকুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী শারমিন আক্তার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সার্জেন্ট (অব.) আকামত আলী মন্ডল, কমিউনিটি অর্গানাইজার মোঃ আব্দুল মোতালেব শেখ প্রমূখ উপস্থিত ছিলেন। চেক বিতরণ কালে প্রধান অতিথি এমপি জিল্লুল হাকিম তিনি তার বক্তব্যে বলেন বর্তমান সরকার অসহায় লোকদের সঞ্চয়ের মাধ্যমে সাবলম্বী করার জন্য বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন আগের তুলনায় সমাজে প্রতিবন্ধিরা এখন আর বোঝা নয় সরকার তাদেরকে বিভিন্ন ভাবে শিক্ষা ও সাহায্য সহযোগীতা করে স্বাবলম্বী করছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































