ইটালী ফেরৎ বাবা-ছেলেকে নিয়ে বালিয়াকান্দিতে করোনা ভাইরাস আতঙ্ক –
- Update Time : ০৬:৩২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
- / ১০৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
প্রাণঘাতি করোনা ভাইরাস আতঙ্কে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইটালি ফেরত বাবা (৪৫) ও ছেলে (২২)কে পর্যবেক্ষণে রেখেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১০ মার্চ) বিকাল ৩টার দিকে উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চলিত মাসের ২ মার্চ উপজেলার জঙ্গল ইউপির দুইজন সম্পর্কে তারা বাবা ও ছেলে বাংলাদেশে আসেন। দেশের আশার সময় ইতালি, দুবাই ও বাংলাদেশে তাদের স্ক্যান করা হয়েছে। সে সময় তাদের শরীরে কোন করোনা ভাইরাস পাওয়া যায়নি এবং ওই পরিবারের সদস্যদেরও দাবি ওই দুই ব্যাক্তি করোনা ভাইরাসে আক্রান্ত না এবং তারা সম্পূর্ণ সুস্থ্য। তবে তথ্য উপাত্তের ভিত্তিতে জানাগেছে করোনা ভাইরাস ১৪ দিনে পর্যন্ত বহিঃপ্রকাশ পায়। যে কারণে মন্ত্রণালয়ের নির্দেশে উপজেলার ইউনিয়ন গুলোর চেয়ারম্যানদের বিদেশ ফেরত জনগনের তথ্য সংগ্রহ করতে বলা হয়। সে তথ্য অনুযায়ী গতকাল সোমবার (৯ মার্চ) রাত থেকে নিজ বাড়ীতেই ওই ইটালি ফেরত বাবা ও ছেলেকে গ্রাম পুলিশ পাহারায় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং স্থানীয়দের সচেতন করা হয়েছে। যেহেতু তারা দেশে এসেছে এক সপ্তাহ হয়ে গেছে। তাই আগামী এক সপ্তাহ তাদের পর্যবেক্ষনে রাখা হবে। এ সময় নিয়মিত টহল পুলিশ থাকবে তাদের পাহারায়। তবে এতে আতঙ্কিত হবার কিছু নাই। কারণ করোনা ভাইরাসের কোন সিনটম তাদের মধ্যে নাই।
তিনি আরো বলেন, এক কথায় বলতে গেলে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। প্রশাসন সর্বোচ্চ গুরুত্বের সাথে বিষয়টি দেখছে। ১৪ দিন পর তাদের স্বাস্থ্য বিভাগের সহায়তায় পরীক্ষা-নিরীক্ষা শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহন করবেন। এছাড়া তাদের পরিবারের অন্যান্য সদস্যদের বিষয়েও ব্যবস্থা নেবেন। তবে এলাকাবাসীদের কোন অভিযোগ পাননি ইটালি ফেরত বাবা ও ছেলেকে পর্যবেক্ষণে রাখার বিষয়ে। এদিকে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জানাগেছে, ২ মার্চ উপজেলার জঙ্গল ইউনিয়নের দুইজন বাংলাদেশে আসেন। কিন্তু সম্প্রতি সময়ে ইটালিতে করোনা ভাইরাসে ব্যাপক প্রানহানির ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দেয়। যে কারণে তারা নিরাপত্তার কথা ভেবে উপজেলা প্রশসানকে বিষয়টি অবহিত করেন এবং ইটালি ফেরত বাবা ও ছেলেকে কোয়ারেন্টাইনে রাখার দাবী করেন। যার প্রেক্ষিতে উপজেলা প্রশাসন গতকাল রাত থেকে ওই ব্যাক্তিদের নিজ বাড়ীতেই এক সপ্তাহের জন্য পর্যবেক্ষণে রাখার ব্যবস্থা করেন।
সিভিল সার্জন ডাঃ নুরুল ইসলাম বলেন, বালিয়াকান্দিতে ইটালি ফেরত দুইজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে । তবে তাদের মধ্যে করোনা ভাইরাসের কোন উপসর্গ নাই এবং তারা এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ্য আছে। সতর্কতার জন্য তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়া জেলায় এখন পর্যন্ত কোন রোগী সনাক্ত হয়নি। করোনা ভাইরাসে আতঙ্কিত হবার কিছু নাই। এটি একটি ভাইরাস জনিত রোগ। এর চিকিৎসা খুব জটিল না। করোনা ভাইরাসের সিনটম দেখা দিলে হাসপাতালে আইসোলেশন করতে হবে এবং বেশি সমস্যা হলে বাইরে রেফার্ড করবেন। এরজন্য হাসপাতালে ৫টি বেডের ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার (১০ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, সোমবার (০৯ মার্চ) ইতালিতে নতুন করে ১ হাজার ৭৯৭ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এদিন মৃত্যু হয়েছে আরও ৯৭ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ৪৬৩।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্জ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































