আসছে বহরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: “নৌকা” পেতে চান নারী নেত্রী রোমানা কবির –
- Update Time : ০৪:৩৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
- / ৪৫ Time View
মোঃ আমিরুল হক, রাজবাড়ী বার্তা ডট কম :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে জাতীয় প্রতীকের মাধ্যমে। আর এবারও বড় বড় দলের প্রতীক বরাদ্দ পেতে দ্বারে দ্বারে ধর্ণা দিয়ে ফিরছেন ক্ষমতাসীন দলের একাধিক নেতাকর্মী। ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ২নং বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করতে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী বহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, উপজেলা যুব মহিলা আওয়ামী লীগ নেতা অনেক পরিচিত মুখ মোছাঃ রোমানা কবির।
তিনি এরই মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত প্রায় প্রতিটি দলীয় প্রগ্রাম স্থাণীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পালন করে চলেছেন। সম্প্রতি কুষ্টিয়ায় জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাষ্কর্য্য ভাংচুরের প্রতিবাদে মহিলা আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলেন। যা উপজেলা ও জেলা নেতাদের দৃষ্টি গোচর হয়। রোমানা কবির বহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হওয়ার পর থেকে বিদ্যালয়ের পড়া লেখার দিকে বিশেষ নজর দেন। সময়ে সময়ে বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের পড়া লেখার খোজ খবর নন। তিনি বেশ কিছুদিন হলো বহরপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে গণ সংযোগ করে চলেছেন। সবার সাথে কথা বলছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীক বহরপুর ইউনিয়নের জন্য প্রত্যাশা করছেন। তিনি আশাবাদী ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং বহরপুর ইউনিয়ন পরিষদ থেকে যুব মহিলা আওয়ামী লীগ নেত্রী রোমানা কবির মনোনয়ন পাবেন। আর মনোনয়ন পেলে তিনি বিপুল ভোটে বিজয়ী হওয়ার আশা ব্যক্ত করেন।
রোমানা কবির বলেন, আমি এবং আমার পরিবারের সদস্যরা দীর্ঘদিন আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি দলের কেন্দ্রীয় ঘোষিত সকল আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। অনেকের হুমকি ধামকিও শুনেছি। কিন্তু আমি পিছু হটিনি। আজও আমি বাংলাদেশ আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে এগিয়ে যাচ্ছি। আমার প্রত্যাশা দল থেকে নৌকা প্রতীক আমাকেই দেওয়া হবে। আর তারপরও দল যাঁকে ভালো মনে করবে, যাকে নৌকা প্রতীক দিবে আমি বাংলাদেশ আওয়ামী লীগের সৈনিক হিসাবে তাঁর নির্বাচন করবো। আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল দল। এই দলে বিশৃঙ্খলা করার কোন সুযোগ নেই। দল যাঁকে মনোনয়ন প্রদান করবে সবাই মিলে তাঁর হয়েই কাজ করবো এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করবো।
বহরপুর ইউনিয়নের বংকুর, চর বহরপুর, চর ফরিদপুর, নতুনচর, পুরানচর, পাঁচুরিয়া, পাকালিয়া, বারুগ্রাম, বাঘুটিয়া, আড়কান্দি, খটাগ্রাম, খোদ্দরামদিয়া, ভররামদিয়া, চরগুয়াদহ সহ বেশ কিছু এলাকার সাধারন ভোটারারা জানান, আমরা বঙ্গবন্ধুর জাতীয় প্রতীক নৌকাকে ভালোবাসি। আমরা চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসুরি জননেত্রী শেখ হাসিনা নারী নেতৃত্বকে এগিয়ে নিতে রোমানা কবিরকেই নৌকা প্রতীক প্রদান করবেন এবং উন্নয়নের গতিধারা অব্যাহত রাখবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































