রাজবাড়ী পৌর ছাত্রলীগের নতুন সভাপতি অন্তর, সম্পাদক ইফতি:-
- Update Time : ০৬:৪৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০
- / ৬৬ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী এক বছরের জন্য রাজবাড়ী সদর পৌর ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের নাম ঘোষনা করা হয়েছে। এতে আরফানুল হক অন্তরকে সভাপতি ও মোঃ রিয়াদ রাইহান ইফতিকে সাধারন সম্পাদক করা হয়েছে।
রোববার রাত ৯ টার দিকে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব ও সাধারন সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ স্বাক্ষরিত বাংলাদেশ ছাত্রলীগ রাজবাড়ী জেলা শাখার প্যাডে এ কমিটির অনুমোদন দেয়া হয়।
সদ্য ঘোষিত পৌর ছাত্রলীগের সভাপতি আরফানুল হক অন্তর জেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠ চক্র বিষয়ক সম্পাদক ও সাধারন সম্পাদক মোঃ রিয়াদ রাইহান ইফতি সদর উপজেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদকের পদে ছিলেন।
নতুন কমিটির অনুমোদন দেয়ায় তাদেরকে জেলা আওয়ামীলীগসহ জেলা ছাত্রলীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সদ্য ঘোষিত সভাপতি আরফানুল হক অন্তর ও সাধারন সম্পাদক মোঃ রিয়াদ রাইহান ইফতি বলেন, তাদেরকে পৌর ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক করায় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব ও সাধারন সম্পাদক সাইফুল ইসলাম এরশাদসহ আওয়ামীলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এছাড়া ছাত্রলীগের কার্যক্রম গতিশীল করতে সবার সহযোগিতা কামনা করেন। তবে তারা এভাবে কমিটি হবে, তা চান নি। বড় পরিসরে কাউন্সিলের মাধ্যমে কমিটি প্রত্যাশা করেছিলেন। কিন্তু করোনা পরিস্থিতিতে সেটা হয়ে ওঠে নি। তারপরও দেশ, সমাজ ও সবার স্বার্থে এটাই তাদের জন্য অনেক বড় পাওয়া। সবার সুখে দুখে তারা পাশে দাঁড়াতে চান এবং দ্রুত সময়ের মধ্যে ওয়ার্ড পর্যায়ের কমিটি সম্পন্ন করে জেলা কমিটি বরাবর জমা দেবেন।
রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব পৌর ছাত্রলীগের নতুন সভাপতি ও সাধারন সম্পাদককে অভিনন্দন জানিয়ে বলেন, দ্রুত সময়ে তারা ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠন করে জেলা ছাত্রলীগ বরাবর জমা দেবে। তারপর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































