রাজবাড়ী-২ আসনের এমপি জিল্লুল হাকিমের পক্ষে মাজার জিয়ারত মিষ্টি বিতরণ আনন্দ মিছিল –
- Update Time : ১০:১৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮
- / ৫৫ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি তিন তিন বারের নির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম পঞ্চম বারের মত রাজবাড়ী-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন নিশ্চিত হওয়ার সংবাদে আজ সোমবার সকাল থেকেই বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ,কে,এম শফিকুল মোরশেদ আরুজ এ তথ্য নিশ্চিত করেছেন।
সকাল সাড়ে ১১টায় পাংশা পুরাতন বাজারস্থ শাহজুঁই (রহ:) মাজার জিয়ারত করেছেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। এর আগে পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ,কে,এম শফিকুল মোরশেদ আরুজের নেতৃত্বে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান আলী বিশ্বাস, সহ-সভাপতি চিত্তরঞ্জন কুন্ডু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওদুদ সরদার অতুর, প্যানেল মেয়র লাভলু বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মিরজু, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফজলুল হক ফরহাদ, যুগ্ম-আহ্বায়ক জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম মারুফ, পৌর ছাত্রলীগের সভাপতি সাহেদ আলী, সাধারণ সম্পাদক সাগর আহমেদ জুয়েল সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন। এমপি জিল্লুল হাকিমের পুনরায় মনোনয়ন নিশ্চিত হওয়ার খবরে সাধারণ মানুষের মাঝে আনন্দ লক্ষ্য করা যায়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































