রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত –
- Update Time : ১০:১৭:০৭ অপরাহ্ন, রবিবার, ৭ অক্টোবর ২০১৮
- / ৫৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় জেলা শহরের রেলওয়ে হলে ওই সভা অনুষ্ঠিত হয়।
জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি শাজাহান শান্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ওই সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি গোলাম কাদের, বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ খান মোঃ জহুরুল হক, জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাকালিন সভাপতি মজিদ মন্ডল। বক্তৃতা করেন, গোয়ালন্দ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ইউসুফ দেওয়ান, নারুয়া ইউনিয়ন নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্য সচিব আরিফ হোসেন প্রমুখ। সঞ্চলায় ছিলেন, জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লালন সেখ।
গভায়, সাব কনস্ট্রাকশনদের জন্য পৃথক লাইসেন্স ও নির্মাণ কাজের রেড চুড়ান্তসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































