রাজবাড়ী ও বালিয়াকান্দিতে পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-
- Update Time : ০৮:৪৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০১৯
- / ৬৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা রাজবাড়ী সদর ও বালিয়াকান্দিতে পৃথক অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সেই সাথে ৫৫ পিচ ইয়াবা এবং ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামের মৃত আজগর মন্ডলের ছেলে মাসুদ রানা (৩৬) ও বালিয়াকান্দি উপজেলার নলিয়া জামালপুর ইউনিয়নের নলিয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মতিন মিয়া (৩৮)।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার সকালে রাজবাড়ী সদর উপজেলার দয়ালনগর গ্রামে অভিযান চালিয়ে নিজ বসত বাড়ি থেকে মাসুদ রানা (৩৬) কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রিত নগদ ৩০,২০০ টাকা উদ্ধার করা হয়। অপর দিকে, একই দিন বিকালে জেলার বালিয়াকান্দি উপজেলার নলিয়া গ্রামে অভিযান চালিয়ে নলিয়া কালী মন্দিরের পাশ থেকে মতিন মিয়া (৩৮) কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৬ বোতল ফেনসিডিল ও ১৩,৭০০ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী ও বালিয়াকান্দি থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































