পবিত্র মাহে রমজান উপলক্ষে এমপি কাজী কেরামত আলীর শুভেচ্ছা –
- Update Time : ০৯:৩৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
- / ৭৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম:
পবিত্র মাহে রমজান উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ¦ কাজী কেরামত আলী।
তিনি বলেন, ‘বছর ঘুরে মাহে রমজান আমাদের মাঝে সমাগত। পবিত্র রমজান উপলক্ষে আমি রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা বাসীসহ মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।’
আত্মসংযম, অনুকম্পা ও ক্ষমালাভের মাস রমজান। এ মাসে ত্যাগ স্বীকারের শিক্ষার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লাহর নৈকট্য লাভের সুযোগ হয়।
পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-দ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানাই।
আসুন, আমরা সকল প্রকার অকল্যাণ পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করি। জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি এবং কারোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্তিপেতে ঘরেই থাকি। মহান আল্লাহ আমাদের জীবনে পবিত্র রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করুন। আমিন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































