দৌলতদিয়ায় যানবাহণে চাঁদাবাজীর সময় র্যাবের হাতে গ্রেপ্তার ৯, লক্ষাধিক টাকা উদ্ধার-
- Update Time : ১০:৫৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১
- / ৫৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা বুধবার বিকালে রাজবাড়ীর দৌলতদিয়া বাস স্ট্যান্ড এলাকায় বিভিন্ন ধরনের গাড়ী থামিয়ে চাঁদাবাজীর করা কালিন সময়ে গ্রেপ্তার ৯ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে।
সে সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চাঁদাবাজির এক লক্ষ এক হাজার পাঁচশত টাকা, ১৪ টি সীমকার্ডসহ ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
জানাগেছে, র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া বাস স্ট্যান্ড এলাকায় কতিপয় ব্যক্তি বিভিন্ন ধরনের গাড়ী থামিয়ে চাঁদা আদায় করতঃ চাঁদাবাজি করছে। ওই সংবাদের ভিত্তিতে একটি বিশেষ আভিযানিক দল ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করে। ওই অভিযানে চাঁদাবাজি চক্রের সদস্য ও গোয়ালন্দের মজিদ শেখের পাড়ার কাজী ওরফে শুকুর আলীর ছেলে নজরুল ইসলাম (২৪), কেউটিল গ্রামের নিজাম প্রমানিকের ছেলে মমিনুল ইসলাম (২২), মাগুরার শালিখা উপজেলার গঙ্গরামপুর গ্রামের মোঃ রুস্তম মোল্যার ছেলে বুলবুল মোল্যা (২৮), গোয়ালন্দের দেওয়ানপাড়া গ্রামের মোঃ জালাল মন্ডলের ছেলে শেখ শাদী (২১), মুন্সিপাড়ার মোঃ ইউসুফ সরদার ছেলে মোঃ শহিদুল সরদার (২৮), রাজবাড়ী সদর উপজেলার আহলাদিপুর গ্রামের মোঃ আশরাফুল ইসলামের ছেলে আরজু বেপারী (২৬), চরলক্ষীপুর গ্রামের মোঃ আব্দুস সালামের ছেলে শহিদুল ইসলাম খোকন (২৩), ভবানীপুর গ্রামের মৃত খোরশেদ আলী মন্ডলের ছেলে মোঃ সামসুদ্দিন মন্ডল (৭১) এবং গোয়ালন্দের মজিদ শেখের পাড়ার মৃত ওমর আলী শেখের ছেলে মোঃ মহিউদ্দিন শেখ (৩৮)।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দালে করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়








































































































