গাঁজার গাছসহ বালিয়াকান্দি থানা পুলিশের হাতে গ্রেফতার হলো ইদ্রিস –
- Update Time : ০২:১৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
- / ৫৭ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা :
রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে গাঁজার গাছসহ এক চাষীকে রবিবার রাতে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত গাঁজা চাষীর নাম, ইদ্রিস মন্ডল (৪২)। সে উপজেলার নবাবপুর ইউনিয়নের গাঙচর পদমদী গ্রামের মৃত কাদের মন্ডলের ছেলে।
বালিয়াকান্দি থানার এস,আই জাহিদুল ইসলাম বলেন, রাজবাড়ী পুলিশ সুপার মিজানুর রহমান,পিপিএমের নির্দেশনায় ও বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামানের নেতৃত্বে থানার এস,আই জাহিদুল ইসলাম, এস,আই শামসুল আলম, এস,আই মিলন, এ,এস,আই মনিরুজ্জামান, এ,এস,আই ওয়াদুদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার নবাবপুর ইউনিয়নের গাঙচর পদমদী গ্রামের ইদ্রিস মন্ডলের বসতবাড়ীর ঘর থেকে ১০ হাত দক্ষিণ দিকে চারপাশে টিনের বেড়া দিয়ে ঘিরে রেখে গাঁজার চাষ করছিল। ৭শত ৫গ্রাম ওজনের গাঁজার একটি গাছসহ চাষী ইদ্রিস মন্ডলকে গ্রেফতার করা হয়।
এব্যাপারে থানার এস,আই মিলন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। সোমবার সকালে রাজবাড়ী আদালতে প্রেরণ করেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































