একমাস পর জামিনে মুক্তি পেলেন রাজবাড়ী জেলা বিএনপি’র দুই সিনিয়র নেতা –
- Update Time : ০৯:২২:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮
- / ৬১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
প্রায় একমাস পর আজ সোমবার জামিনে মুক্তি পেয়েছেন, রাজবাড়ী জেলা বিএনপি’র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আসাদুজ্জামান লাল এবং জেলা বিএনপি’র সাবেক আহবায়ক নইম আনসারী। এর আগে গত ৮ সেপ্টেম্বর বিকালে জেলা বিএনপি কার্যালয় থেকে তাদের পুলিশ গ্রেপ্তার করে। এর পর দিন তারা দুইজনসহ জেলা বিএনপি’র ৩২ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন, রাজবাড়ী থানার এসআই আবুল কালাম। এ মামলার অন্যান্য আসামিরা হাইকোর্ট থেকে দেয়া জামিনে রয়েছেন বলে দলীয় সূত্রে জানাগেছে।
এ মামলার অন্যান্য আসামিরা হলো, এহসানুল করিম হিটু চৌধুরী, এবিএম মঞ্জুরুল আলম দুলাল, কাউছার, আকমল, মনি, রফিকুল ইসলাম ফারুক, শাহিন উড়া শাহিন, গোলাম মোর্তুজা, ফারুক, রাজু, খালেক, মামুন, আব্দুল মজিদ, খায়রুল ইসলাম জনি, মিরাজ, আব্দুল লতিফ, বেলায়েত হোসেন, রবিউল ইসলাম রবি, আনিচ পাটোয়ারী, মজিবুর রহমান, আরজু, মিলন, আব্দুল মালেক, তকদীর, আজাদ, আরিফুর রহমান শামীম, হাসান, সহিদুল, এএকএ সবুর শাহিন ও ফারুকসহ অজ্ঞাতনামা আরো ২০/২৫ জন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































