চলন্ত প্রাইভেটকারে গৃহবধুকে ধর্ষণের পর গোয়ালন্দে ফেলে যাবার অভিযোগ –
- Update Time : ০৯:১৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
- / ৫১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
মানিকগঞ্জ থেকে প্রাইভেটাকারে তুলে চলন্ত প্রাইভেটকারের মধ্যে সাবেক স্বামীসহ চার বন্ধু মিলে এক গৃহবধুকে জোরপূর্বক গণধর্ষণের পর রাজবাড়ী গোয়ালন্দের উজানচরে একটি পরিত্যাক্ত স্থানে ফেলে যাবার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নির্যাতিত ওই গৃহবধু বাদী হয়ে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছে।
মঙ্গলবার (১৫ মার্চ) মামলার বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারে নাই পুলিশ।
মামলায় আসামী করা হয়েছে, ওই গৃহবধুর সাবেক স্বামী মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার টুটিয়াম গ্রামের সৈকত আলীর ছেলে আল-মামুন রশিদ (৩৮), বরিশাল বিমানবন্দর থানার গনপাড়া গ্রামের আব্দুল হাসেম মাঝির ছেলে আব্দুর রব মুন্না (৪৫), হাসু (৩৪) ও রিয়াজ (৩৫)কে।
মামলার সূত্রে জানা যায়, ওই গৃহবধু (৪৫) সাথে ২০১৮ সালে দৌলতপুর উপজেলার টুটিয়াম গ্রামের সৈকত আলীর ছেলে আল-মামুন রশিদ এর সাথে দ্বিতীয় বিয়ে হয়। এর আগে ২০১১ সালে এক সেনা সদস্যের সাথে ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় বিয়ে হয়। ওই ঘরে গৃহবধুর তিনটি সন্তান রয়েছে। ওই সেনা সদস্য অন্যত্র আরেকটি বিয়ে করায় কিছুদিন পর তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর আল-মামুনকে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পর থেকে যৌতুকের দাবীতে প্রায়ই গৃহবধুকে মারপিট করতো। উপায় না পেয়ে ২০২১ সালে গৃহবধু মানিকগঞ্জের বিজ্ঞ নারী ও শিশু আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত থেকে জামিন পাওয়ার পর গত বছর ১৫ নভেম্বর ওই গৃহবধুকে তালাক দেন। গত শনিবার (১২ মার্চ) বিকেলে গৃহবধু বাবার বাড়ি থেকে মানিকগঞ্জ ঘিওর থানার সিনজুরী গ্রামে ফুপুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘিওর পাঁচ রাস্তার কাছে ফাঁকা জায়গায় পৌঁছলে একটি সাদা রঙের প্রাইভেটকার থেকে সাবেক স্বামী আল-মামুনসহ গাড়িতে থাকা তার তিন বন্ধু মিলে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে নেয়। এসময় রিয়াজ নামের যুবক গাড়ি চালাচ্ছিল। কিছুক্ষণ পর গৃহবধুকে জোরপূর্বক কোমল পানির সাথে নেশা জাতীয় কিছু পান করালে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর চলন্ত প্রাইভেটকারে পালাক্রমে আল-মামুন, আব্দুর রব মুন্না ও হাসু তাকে ধর্ষণ করে। এ সময় গাড়িটি পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে নদী পাড়ি দিয়ে দৌলতদিয়া হয়ে রাত সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের একটি ফাঁকা জায়গায় হাত-পা বেঁধে ফেলে পালিয়ে যায় ওই গৃহবধুকে। পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়। গোয়ালন্দ ঘাট থানা পুলিশ রাতে বাহাদুরপুর কালুর মোড় এলাকা থেকে তাকে উদ্ধার করে। পরবর্তীতে গৃহবধু গত রোববার (১৩ মার্চ) রাতে গোয়ালন্দ ঘাট থানায় চারজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
গোয়ালন্দ ঘাট থানার (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, খবর পেয়ে থানা পুলিশ ওই গৃহবধুকে উদ্ধার করে । পড়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা গ্রহণ করে গৃহবধুকে ডাক্তারি পরীক্ষা করাতে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠান। এখন পরীক্ষার চুড়ান্ত রিপোর্টের অপেক্ষায় আছেন। গৃহবধুকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া আসামীদের গ্রেফতারর মাঠে কাজ করছে পুলিশ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































