বালিয়াকান্দিতে জুট মিলের শ্রমিককে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলা –
- Update Time : ১০:৪২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
- / ৫৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুরের জুট মিলের এক শ্রমিককে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার মামলাটি দায়ের করেছেন ওই শ্রমিকের মাতা।
ওই শ্রমিকের মাতা অভিযোগ করে বলেন, তার মেয়ে (১৭) বিগত ৪ বছর যাবৎ জুট মিলের চাকুরী করে আসছে। পাশেই একটি কোয়ার্টারে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। চাকুরী করার সুবাদে ৪ মাস পুর্বে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতিমোহন গ্রামের রফিক মিয়ার ছেলে সাইফুল মিয়া (২২) সাথে প্রেমের সম্পর্ক হয়। প্রেমের সুত্রধরে মেয়ের ভাড়া কক্ষে মাঝে মধ্যেই যাতায়াত করাসহ বিয়ের প্রলোভন দিয়ে শারিরিক মেলামেশা করে। গত ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কোয়ার্টারের মধ্যে শারীরিক সম্পর্ক করে। পরবর্তীতে বিয়ের কথা বললে বিয়ে করতে অস্বীকার করে। পরে বিষয়টি আত্বীয় স্বজনদের সাথে আলোচনা করে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার মামলাটি রেকর্ড হয়েছে। মামলাটি তদন্ত করছেন বালিয়াকান্দি থানার এস,আই মাজহারুল ইসলাম।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































