কথিত চাচা শ্বশুর কর্তৃক গৃহবধুকে ধর্ষণের অভিযোগ –
- Update Time : ১১:০৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
- / ৬১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে কথিত চাচা শ্বশুর কর্তৃক গৃহবধু (২৭) কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে গৃহবধু বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করে। তবে মামলা দায়েরের পর বেশ কিছু দিন পার হলেও আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ওই মামলা আসামি হলো, জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের মাতালখালি গ্রামের মৃত আছির উদ্দিন ফকিরের ছেলে ইউনুস ফকির ওরফে কিলি (৫০)।
ওই গৃহবধু জানিয়েছেন, তারা অত্যান্ত দরিদ্র। ইউনুস ফকির ওরফে কিলি কথিত চাচা শ্বশুর হন। গত ২৭ মে দুপুরে লম্পট কিলি তাদের বাড়ীতে আসেন এবং তার দিকে তাকিয়ে বলেন, “তোর স্বাস্থ্যতো খুব খারাপ, আমি বাড়ীর পেছনের ঘাস ক্ষেতে আছি, তোর আর তোর স্বামীর নাম একটা কাগজে লিখে নিয়ে আয়, আমি একটা ওষুধ দিবো, তুই ভালো হয়ে যাবি”। কিলি’র এই কথা তিনি সরল ভাবে বিশ্বাস করেন এবং একটি কাগজে তার ও তার স্বামীর নাম লিখে ওই ঘাসের ক্ষেতে যান। সে সময় ওই কাগজ দেবার সাথে সাথে কিলি তার মুখসহ হাত বেধে টেনে ঘাস ক্ষেতের মধ্যে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণ শেষে তাকে ছেড়ে দিলে তিনি বাড়ীতে ফিরে বিষয়টি স্বজনদের জানান। তাদের পরামর্শে ওই দিনই থানায় একটি মামলা দায়ের করেন।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান জানান, ওই গৃহবধুর রাজবাড়ী সদর হাসপাতালে ডাক্তারী পরীক্ষা করানো হয়েছে। তবে ঘটনার পর থেকেই কিলি আতœগোপনে থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































