মীর মশাররফ হোসেনের জন্ম বার্ষিকী উপলক্ষে রাজবাড়ী শিল্পকলায় ছড়া উৎসব –
- Update Time : ০৩:৫১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
- / ৭১ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা :
কালজ্বয়ী উপন্যাস “বিষাদ সিন্ধু”র রচয়িতা কথা সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে ছড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১ টার দিকে মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ীর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীতে মীরের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও ছড়া উৎসব অনুষ্ঠিত হয়। এতে মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ী শাখার সভাপতি সালাম তাসিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা ও সাবেক অধ্যক্ষ ড. ফকীর আব্দুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান, সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দীলিপ কুমার কর, জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক অসীম কুমার পাল প্রমূখ। আলোচনা সভা শেষে জেলা ও পাশবর্তী জেলা থেকে আগত কবিরা ছড়া উৎসবে অংশ গ্রহন করেন। এদিকে দ্বিতীয় পর্বে বিকালে রয়েছে সম্মাননা প্রদান অনুষ্ঠান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































