রাজবাড়ীতে আরো ৪ করোনা রোগি সনাক্ত, বালিয়াকান্দির দুই ক্লিনিক লকডাউন!-
- Update Time : ১১:১৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০
- / ৬২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে নতুন করে আরো ৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। রাজবাড়ীর স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাগেছে, গত ৪ মে পাঠানো ৫১ টা স্যাম্পেপেলের রিপোর্ট আজ মঙ্গলবার হাতে পাওয়া গেছে। এর মধ্যে ৪৭ জন নেগেটিভ এবং ৪ জন পজেটিভ। এর মধ্যে ২ জন রাজবাড়ী সদরের আলীপুরের কল্যানপুরের করোনায় মৃত ফিরোজার স্বামী মিজানুর রহমান ও মেয়ে মনিরা, কালুখালীর ১ জন এবং বালিয়াকান্দির পল্লী চিকিৎসক খালিদ আল মিজান। মিজান বালিয়াকান্দির “ক্লিনিক ও চন্দনা ডায়াগনস্টিক” নামক দু’ক্লিনিকের সংস্পর্শে থাকায় ওই দুটি ক্লিনিককে লকডাউন ঘোষনা করা হয়েছে।
রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম জানান, রাজবাড়ী জেলায় এই পর্যন্ত ২ হাজার ৩ শত ১১ জনের মোট পাঠানো স্যাম্পল এর রিপোর্ট পাওয়া গেছে। ৫১ জন মোট সুস্থ, মোট পজেটিভ রোগী ৮৪। অপর দিকে, রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি থাকা কালুখালী থানা ২ জন এবং পুলিশ লাইনের ১ জন পুলিশ কনষ্টেবল, গোয়ালন্দের নাছির উদ্দিন, সদর উপজেলার মহাদেবপুরের জহিরুল ইসলাম, কল্যানপুরের শেখ মনিরুজ্জামান ও তার ছেলে শেখ সামি কোভিড রোগী আজ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানিয়েছেন, আজ একজন কোভিড রোগীকে শ্বাস কষ্ট সহ রেফার করা হয়েছে এবং তার সংস্পর্শে আসার কারনে দুই টি প্রতিষ্ঠান যথা ‘ বালিয়াকান্দি ক্লিনিক ও চন্দনা ডায়াগনস্টিক’ কে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লক ডাউন ঘোষণা করা হলো এবং এর কোন প্রকার বাত্যয় দেখলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































