তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বালিয়াকান্দিতে সংঘর্ষ, আহত ১০ –
- Update Time : ০৯:৪৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০
- / ৫৬ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজবাড়ীর বালিয়াকান্দিতে সংঘর্ষে ১০জন আহত হয়েছে।আজ শুক্রবার সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের মাটিয়াবাড়ী গ্রামে বৃষ্টির পানি গড়াকে কেন্দ্র করে সংঘর্ষে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।
উপজেলার জামালপুর ইউনিয়নের মাটিয়াবাড়ী গ্রামের হাজারী মন্ডলের ছেলে সুদেব মন্ডল বলেন, বসত বাড়ীর টিনের ঘরের বৃষ্টির পানি গড়াকে কেন্দ্র করে একই বাড়ীর সুভাষ মন্ডল, অমরেশ মন্ডল, অশোক মন্ডল, কুমারেশ মন্ডল, বিধান মন্ডল, বিশ্ব মন্ডল, হৃদয় মন্ডল, গোকুল মন্ডল, শলক মন্ডল, বিপ্লব মন্ডলসহ বসত বাড়ীতে হামলা চালায়। হামলাকারীরা কুপিয়ে ও পিটিয়ে ১০ জনকে আহত করে।
আহতদের মধ্যে সুনিল মন্ডল, গোপাল মন্ডল, সুশান্ত মন্ডল, কৃষ্ণ মন্ডল, নেপাল মন্ডল, বিকাশ মন্ডল, পারুল মন্ডলসহ ১০ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এ সময় চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় বালিয়াকান্দি থানায় ১০ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































