কৃষকলীগের কেন্দ্রীয় নেতা হক-এর নেতৃত্বে কাটা শুরু করা হলো রাজবাড়ীর প্রান্তিক চাষীদের ক্ষেতের ধান –
- Update Time : ০৩:৪৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০
- / ৫৭ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম:
কেন্দ্রীয় নির্দেশনার আলোকে রাজবাড়ীতে কৃষকলীগের উদ্যোগে প্রান্তিক চাষীদের ধান কেটে দেয়ার কার্যক্রম শুরু করা হয়েছে। আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন, প্রস্তাবিত বৃহত্তর ফরিদপুর বিভাগের ধান কাঁটার প্রধান সমন্ময়কারী ও সাবেক কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক।
রবিবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বারুগ্রাম নতুন চর এলাকার কৃষক মমিন শেখ ও নাছির শেখের বোরো ধান কেটে দেন কৃষক লীগের নেতা কর্মীরা।
সে সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আবু বক্কর খান, সদর উপজেলার যুগ্ম-আহ্বায়ক রাজু আহমেদ, সদস্য সচিব আলাউদ্দিন আলাল, সদস্য দুলাল শেখ, বালিয়াকান্দির আহ্বায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক আব্দুল মতিন শেখ প্রমুখ।
এর আগে জেলা কৃষকলীগ নেতাকর্মীরা ফরিদপুর অঞ্চলের প্রধান সমন্মকারীর নির্দেশে রাজবাড়ী সদর উপজেলার মুলঘরে কয়েকজন কৃষকের ধান কেটে দেন। সে সময় তারা ধান কাঁটার পর তা মাথায় করে ক্ষেত থেকে রাস্তায় তুলে দেন।
রবিবার পর্যন্ত জেলার প্রায় ৫ হেক্টর জমির ধান কাঁটা হয়েছে বলে দাবী দায়িত্বপ্রাপ্ত কৃষকলীগ নেতার। এ অঞ্চলের জন্য একটি হট লাইন নম্বর চালু করা হয়েছে, যা বাংলাদেশ টেলিভিশন বিটিভির স্ক্রলে যাচ্ছে এবং সেটা তার নম্বর। কৃষকরা কোন সমস্যায় পড়ে ফোন করলে তাৎক্ষনিক ওই অঞ্চলের কৃষকলীগ নেতাদের মাধ্যমে তা সমাধানের চেষ্টা করবেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































