বালিয়াকান্দিতে নারীদের হস্তশিল্প প্রশিক্ষণ সম্পন্ন –
- Update Time : ১০:০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
- / ৪৭ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
ফরিদপুর ও রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলার দুঃস্থ ও অসহায় নারীদের আয়বর্ধক কার্যক্রমের উপর প্রশিক্ষণে ৫দিনব্যাপী হস্তশিল্প প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বিকালে নারী উন্নয়ন ফোরামের বালিয়াকান্দি প্রশিক্ষণ কেন্দ্রে ৫দিনব্যাপী হস্তশিল্প প্রশিক্ষণের সমাপনীতে সম্মানী তুলেদেন, উপজেলা সমাজ সেবা অফিসার অজয় কুমার হালদার ও নারী উন্নয়ন ফোরামের জেলা সমন্বয়কারী কারিবুর ইসলাম। এসময় প্রশিক্ষক হাসিবুল ইসলাম, রবিউল ইসলাম, বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক সোহেল রানা, এসপিএমপির ফিল্ড সুপার ভাইজার আজমল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা সমন্বয়কারী কারিবুর ইসলাম বলেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও নারী উন্নয়ন ফোরামের অর্থায়নে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর, বালিয়াকান্দি ও গোয়ালন্দ উপজেলায় ৬ হাজার ও ফরিদপুর জেলায় ৬ হাজার দুঃস্থ ও অসহায় নারীদের ২ বছর মেয়াদী প্রতিটি ব্যাচে ৩০জন করে ১০দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ, ১০দিনব্যাপী বিউটি পার্লার প্রশিক্ষণ, ৫দিনব্যাপী ব্লক বুটিক প্রশিক্ষণ, ৫দিনব্যাপী হস্তশিল্প প্রশিক্ষণ, ১০দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হবে। এ প্রশিক্ষণে প্রতিটি ব্যাচের শ্রেষ্ঠ ২জনকে সেলাই মেশিন প্রদান করা হবে।
তিনি আরো বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে দুঃস্থ ও অসহায় নারীরা হাতে কলমে শিক্ষা গ্রহনের পর নিজেরা স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাড়াতে পারবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































