দৌলতদিয়া যৌন পল্লীর “চাইল্ড ক্লাব”-এর নির্বাচনে লিজা সভাপতি, আল আমিন সম্পাদক –
- Update Time : ০৯:৩৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯
- / ৬৪ Time View

আজু শিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী কেন্দ্রীক গড়ে ওঠা চাইল্ড ক্লাব-এর সপ্তম সাধারণ নির্বাচন গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারী উন্নয়ন সংস্থা মুক্তি মহিলা সমিতি (এমএমএস) এর তত্বাবধানে পরিচালিত চাইল্ড ক্লাবের নির্বাচন সংস্থার কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সারাদিন ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষনা করা হয়। এতে সভাপতি পদে লিজা আক্তার ২৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়। সাধারন সম্পাদক পদে আল আমিন ২৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় চাইল্ড ক্লাবের সভাপতি ফারহান আহমেদ ইয়াসিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নূরে সফুরা ফেরদৌস, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু, সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আলিমুর রেজা, গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল তায়াবীর, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































