বালিয়াকান্দিতে প্রাথমিকে সেরা শিক্ষক শহিদুল, জাকিয়া, মাসুদ, নাইমা ও হরসিত –
- Update Time : ০৭:৫০:০৩ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯
- / ৫৪ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ এর সেরাদের তালিকা প্রকাশ করেছে উপজেলা যাচাই-বাছাই কমিটি। ৯৯টি বিদ্যালয় থেকে সেরা প্রাথমিক বিদ্যালয়ের গৌরব অর্জন করেছে জামালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী, ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটি রোববার দুপুরে যাচাই-বাছাই শেষে সেরাদের তালিকা প্রকাশ করেন।
উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) মনোনীত হয়েছেন স্বাবলম্বী ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শহিদুল ইসলাম ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা (মহিলা) ক্যাটাগরীতে উর্ত্তীণ হয়েছেন জামালপুর সরকারী প্রাথমিকক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিয়া ইসলাম।
শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে (পুরুষ) ক্যাটাগরিতে বালিয়াকান্দি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ শাহীন আল মাসুদ এবং স্বাবলম্বী ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাইমা আক্তার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) হিসেবে নির্বাচিত হয়েছেন।
জানা যায়, শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা, বিষয় ভিত্তিক জ্ঞান, বিদ্যালয়ের রেকর্ডপত্র সংরক্ষণ, শিক্ষার্থী ঝড়ে পড়ার হার কমানো, সর্বাধিক বৃত্তি, প্রাথমিক শিক্ষায় অবদান, মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিচারকরা শ্রেষ্ঠ শিক্ষক এবং অন্যান্য ক্যাটাগরিতে নির্বাচিত করেন। শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে চামটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হরসিত কুমার ঘোষ নির্বাচিত হয়েছেন।
এ বিষয়ে শ্রেষ্ঠ শিক্ষক শহিদুল ইসলাম, জাকিয়া ইসলাম, শাহীন আল মাসুদ, নাইমা আক্তার বলেন, সেরা শিক্ষক নির্বাচিত হওয়ায় আমরা খুবই আনন্দিত। আগামীতেও যাতে এই অর্জন ধরে রাখতে পারি সে চেষ্টা অব্যাহত থাকবে। খুব শীঘ্রই জেলা পর্যায়ে আমরা প্রতিযোগিতা করব সেখানেও যেন সফলতা অর্জন করতে পারি।
বালিয়াকান্দি উপজেলা নিবার্হী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি ইশরাত জাহান বলেন, ক্যাটাগরি ভিত্তিক উপজেলা শ্রেষ্ঠ মনোনীত হওয়ার জন্য যেসব বিধি রয়েছে, সেগুলো প্রতিপালন পূর্বক সঠিক ভাবে যাচাই বাছাই সম্পন্ন করা হয়েছে। এই পদক প্রদানের ফলে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলেও তিনি মনে করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































