ব্রেকিং নিউজঃ
রাজবাড়ীর জামালপুর থেকে ৫০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শিপন গ্রেপ্তার –
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৮:৩০:১০ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯
- / ৫৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর থেকে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শিপন শেখ (২৯) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গ্রেপ্তার করেছে। শিপন ওই গ্রামের মোঃ আব্বাস আলী শেখের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সেপেক্টর ধনঞ্জয় চন্দ্র দেব নাথ বলেন, আজ রবিবার দুপুর আড়াই টার দিকে বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহ্ মোঃ সজিব-এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গোসাই গোবিন্দপুরের মাদক ব্যবসায়ী শিপন শেখের বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। সে সময় তার কোমড়ে রক্ষিত অবস্থায় ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করার পাশাপাশি শিপন শেখকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে তিনি বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেছেন।
Tag :
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১






































































































