রাজবাড়ী বার্তা’র পক্ষ থেকে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা –
- Update Time : ০১:৪০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯
- / ৫২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দেশেতে বটেই, বিশ্বজুড়ে বাংলাদেশ দূতাবাস আর হাইকমিশনগুলোতে উদযাপিত হচ্ছে এই দিনটি। যদিও দুনিয়াজুড়ে দিনটি পালিত হচ্ছে ‘বাংলাদেশ ডে’ নামে। সত্যিকার অর্থেই এই দিনটি বাংলাদেশের। ১৯৭১-এর ২৬ মার্চ আমরা পেয়েছিলাম স্বাধীনতার ঘোষণা। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ডাক, আমাদের দিয়েছিলো সত্যিকারের স্বাধীনতার আকাঙ্খা। বিজয়ের মাধ্যমে সেই স্বাদও আমরা গ্রহণ করেছি সেই বছরেই।
স্বাধীনতার ৪৮ বছর পর আমরা এখন অনেক বদলে যাওয়া একটি দেশ। একদিকে ধারাবাহিক উন্নয়ন আর তার সঙ্গে তাল মিলিয়ে বিশ্বের কাছ থেকে পাওয়া সম্মান- আমাদের করছে গর্বিত। তলাবিহীন ঝুড়ি থেকে উদীয়মান অর্থনৈতিক শক্তি হয়েছে বাংলাদেশ। অর্জন করেছে বিশ্বের সমীহ। এই অর্জন গোটা দেশের, প্রতিটি মানুষের।
মহান স্বাধীনতা আর জাতীয় দিবসে দেশের প্রতিটি মানুষের পাশাপাশি রাজবাড়ী বার্তার সকল পাঠক, বিজ্ঞানপনদাতা ও শুভান্যুধায়ীদের জানাচ্ছি অকৃত্রিম শুভেচ্ছা।
-সম্পাদক
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































