কালুখালীতে রাজবাড়ী-২ আসনের আ:লীগ প্রার্থী জিল্লুল হাকিমের পক্ষে উঠান বৈঠক –
- Update Time : ০৬:২২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর ২০১৮
- / ৫৭ Time View
ফজলুল হক, রাজবাড়ী বার্তা ডট কম :
গত বুধবার সন্ধ্যায় রাজবাড়ী জেলাধীন কালুখালীতে উপজেলার বোয়ালিয়া ইউপির ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত বোয়ালিয়া ঈদগাহ ময়দানে বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম।
তিনি তার বক্তব্যে এই সরকারে আমলে উপজেলার মধ্যে বোয়ালিয়া ইউনিয়নে ব্যাপক উন্নয়নের কথা তুলে ধরেন। এই ইউনিয়নের প্রায় সকল রাস্তা পাকাকরণ করা হয়েছে। আর যে কয়েকটি রাস্তা আছে সেটি টেন্ডার হয়েছে অতি দ্রুত কাজ শুরু হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনের আওয়ামীলীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম কে বিজয়ী করতে উপস্থিত সকল নেতাকর্মীদের মাঠে থেকে ও বাড়ী বাড়ী গিয়ে সাধারণ মানুষের কাছে ভোট চাওয়ার জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন। উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ হাফিজুর রহমান এর সঞ্চালণায় ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আঃ গফুর এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সামছুল আলম সহ-সভাপতি মিজানুর রহমান, মদাপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম মৃধা, সমাজসেবক ইকবাল হোসেন মোল্লা, আকু শিকদার, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ মোহাম্মদ ফারুক, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য আঃ করিম ও শিপন মাহমুদ প্রমূখ বক্তব্য রাখেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































