এ দেশের মাটি মানুষের মার্কা নৌকা – রাজবাড়ীর আ:লীগ নেতা মিতুল –
- Update Time : ০৮:৩৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮
- / ৫০ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
নৌকাই হবে আমাদের শেষ ঠিকানা, নৌকা বিজয় ছাড়া উপায় নেই উন্নয়নের একমাত্র মার্কা নৌকা,নৌকা জিতলে জিতবে দেশ, এ দেশের মাটি মানুষের মার্কা নৌকা আজ সর্বস্তরের মানুষ নৌকার পক্ষে জোট বেধেছে আগামী ৩০ ডিসেম্বর নৌকা বিজয়ের পরেই আমরা ঘরে ফিরব। সাধারণ মানুষ আজ বিএনপি জামাতকে প্রত্যাখান করেছে বিএনপির ভোট চাওয়ার কোন অধিকার নেই কেননা তারা এ দেশের মানুষদের আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে,রাষ্ট্র ক্ষমতায় থেকে তারা দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে এতিমের টাকা আত্বস্বাধ করেছে, তাই সাধারন মানুষ আজ তাদের বয়কট করেছে।
বুধবার দুপুরে পাংশা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে পাংশা-কালুখালী-বালিয়াকান্দি উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে মত বিনিময় কালে প্রধান অতিথি হিসাবে বিশেষ দিক নির্দেশা মূলক বক্তব্য কালে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি’র জোষ্ঠ পুত্র রাজবাড়ী জেলা আ.লীগের অন্যতম সদস্য বিশিষ্ঠ ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল হাকিম এসব কথা বলেন। পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ ফজলুল হক ফরহাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ জালাল উদ্দিন বিশ্বাস,কালুখালী উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান মবি চৌধুরী,পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম মারুফ,সাধারণ সম্পাদক খন্দকার তাজবীর হাসান সিসিলসহ কালুখালী-বালিয়াকান্দি উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। এসময় ৩টি উপজেলার যুবলীগ-ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































