রাজবাড়ী-২ আসনে ঢাকাস্থ বিশিষ্ঠ জনদের দিন ব্যাপী নৌকার পক্ষে প্রচারনা –
- Update Time : ০৯:২৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ ডিসেম্বর ২০১৮
- / ৫৬ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী রাজবাড়ী-২ আসনে বার বার নির্বাচিত জনপ্রতিনিধি রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপিকে পূনরায় বিপুল ভোটে বিজয়ী করতে প্রচারনায় নেমেছেন ঢাকাস্থ রাজবাড়ী-২ তথা পাংশা,কালুখালী-বালিয়াকান্দি উপজেলার বিশিষ্ঠ জনেরা।
শুক্রবার কালুখালী উপজেলার মদাপুর-গান্দিমারা বাজার,সোনাপুর বাজার,বালিয়াকান্দি উপজেলা সদর,নবাবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় জিল্লুল হাকিমের পক্ষে নৌকায় ভোট চেয়ে প্রচারনা চালিয়ে যাচ্ছেন তারা। ৬/৭টি মাইক্রো নিয়ে ৪০/৫০ জন মিলে সকল স্থানে লিফলেট বিতরন ও সাধারণ মানুষের মধ্যে নৌকার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। গন সংযোগ কালে বিশিষ্ঠ সমাজ সেবক আব্দুল কুদ্দুস মোল্লা,কেন্দ্রীয় আ.লীগ নেতা ফরিদ উদ্দিন আহম্মেদ,ঢাকা মহানগর কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নকীব খান,বিশিষ্ঠ ব্যবসায়ী জাহিদুল ইসলাম,ব্যাংকার শহিদুল ইসলাম রিপন,এনামুল হক মুরাদ,এম.এ.বারী,নাজমুল ইসলাম পিন্টুসহ নেতাকর্মীগন উপস্থিত ছিলেন। ঢাকা মহানগর কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নকীব খান বলেন আমরা ৩০ ডিসেম্বর নৌকা বিজয়ের আগ পর্যন্তু মাঠে থেকে নির্বাচনী কাজক্রম চালিয়ে যাব।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































