রাজবাড়ীতে সেক্সপিয়ারের গল্প অবলম্বনে ভেনিস সওদাগর যাত্রাপালা অনুষ্ঠিত –
- Update Time : ০৯:৩৬:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮
- / ৫৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
যাত্রা পালা সংস্কৃতি অঙ্গনের একটি অবিচ্ছেদ্য অংশ যা সাধারন মানুষকে বিনোদন দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় রাজবাড়ীতে ’’দ্যা মার্চেন্ট অব ভেনিস’’ উইলিয়াম সেক্সপিয়ারের গল্প অবলম্বনে স্বল্প দৈর্ঘ্য যাত্রা পাল ’’ভেনিস সওদাগর’’ মঞ্চায়িত হয়েছে।
গত রবিবার রাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শিল্পকলা কাডেমির হলরুমে ভেনিস সওদাগর যাত্রাপালাটি অনুষ্ঠিত হয়।
যাত্রাপালাটি অনুবাদ করেন আব্দুস সেলিম এবং যাত্রায় রুপান্তর করেন শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস। নির্দেশনা দেন শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক অসিম কুমার পাল ও পার্থ প্রতিম দাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী, সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলিপ কুমার করসহজেলার বিভিন্ন সংস্কৃতি অঙ্গনের কর্মিরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































