রক্তদানে বৃহত্তর ফরিদপুর সংগঠনের রাজবাড়ী টিমের পরিচিতি সভা অনুষ্ঠিত –
- Update Time : ০৮:৫১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮
- / ৫৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“আমি হব রক্ত দাতা, জয় করবো মানবতা”- এ শ্লোগানকে সামনে রেখে “রক্তদানে বৃহত্তর ফরিদপুর” সংগঠনের রাজবাড়ী টিমের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে জেলা শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দানে থাকা কেন্দ্রীয় শহীদ মিনারের পদ দেশে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় রক্তদানে বৃহত্তর ফরিদপুর টিমের প্রতিষ্ঠাতা নাহিদ হাসান, সংগঠনের উপদেষ্টা স্মৃতি ইসলাম, সদস্য সবুজ শেখ, ত্রিদিব তুর্য দত্ত, মেহেদী মোর্তুজা, নাজমুল হাসান রিপন, মাহাবুব পিয়াস, শাকিল হোসেন, সৈকত খান, কেএম বিজয়, পাভেল রহমান, ফরহাদ হোসাইন, হিমেল, ঐশী রহমান, চিত্র গোস্বামী, রাজা মন্ডলসহ ২৬ জন উপস্থিত ছিলেন।
সভায় বলা হয়, “রক্তদানে বৃহত্তর ফরিদপুর” সংগঠনটি বৃহত্তর ফরিদপুর জেলার ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরিয়তপুর ও গোপালগঞ্জ জেলা ভিত্তিক একটি অলাভজনক স্বেচ্ছাসেবী ‘রক্তদান’ সংগঠন। এ সংগঠন অসহায় রোগীদের রক্তের প্রয়োজনে পাশে দাঁড়াবে। তারা চয়না রক্তের অভাবে কোন প্রাণ ঝড়ে যাক।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































