রবিবার রাজবাড়ীর সুলতানপুর খেয়াঘাট বাজার কমিটি নির্বাচন –
- Update Time : ০৬:৫৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ অক্টোবর ২০১৮
- / ৫৬ Time View
জাহিদ আলম শিমুল, রাজবাড়ী বার্তা ডট কম :
আগামীকাল রবিবার ফরিদপুরের মাচ্চর ইউনিয়নের ঐতিহ্যবাহি খলিলপুর বাজারের পাশে অবস্থিত রাজবাড়ী’র সুলতানপুর ইউনিয়নের খেয়াঘাট বাজার কমিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বানকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।
জানাগেছে, ওই নির্বাচনে ২৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ১৫ টি পদে এ নির্বাচন হবার কথা থাকলেও ইতোমধ্যেই ৯ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। বাকি ৬ পদে রবিবার এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এই নির্বাচনে সভাপতি পদে শাহজাহান মোল্লা ও ফজলু সরদার এবং সাধারণ সম্পাদক পদের রইচ মিয়া ও হাফিজ মোল্লা প্রতিদ্বন্দীতা করছেন।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে সুলতানপুর ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি’র অবনতি হয়। সে সময় খেয়াঘাট বাজারের পাশে থাকা ডাক্তার বদিউজ্জামান মাস্টারের বাড়িতে ডাকাতি হয়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আওয়ামীলীগ নেতা চুন্নু মিয়ার বাড়ির দরজা ভাঙ্গার চেষ্টা করে দুর্বৃত্তরা।
ওই সব ঘটনার প্রেক্ষিতে রাজবাড়ী সদর থানা এবং ইএনও’র পক্ষ থেকে আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশের করা হয়। সমাবেশে রাজবাড়ী ও ফরিদপুরের জেলার সংযোগ স্থল এই খেয়াঘাট বাজার কমিটি’র নির্বাচনের কথা বলা হয়। যার প্রেক্ষিতে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচিত প্রতিনিধিরা মূলত বাজারে চুরি ডাকাতি প্রতিরোধ, বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জোড়ালো ভূমিকা রাখবেন বলে আসা করা হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































