রাজবাড়ীর সাংবাদিকদের নিয়ে তিন দিন ব্যাপি অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ সমাপ্ত –
- Update Time : ১০:১৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ অগাস্ট ২০১৮
- / ৫১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর সাংবাদিকদের নিয়ে তিন দিন ব্যাপি অনুসন্ধান রিপোর্টিং প্রশিক্ষণ আজ বুধবার বিকালে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে।
রাজবাড়ী সার্কিট হাউজের হল রুমে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)-এর আয়োজনে ও রাজবাড়ী প্রেসক্লাবের সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন এবং সাংবাদিকদের মাঝে সনদপত্র তুলে দেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট খাঁন মোঃ জহুরুল হকের সভাপতিত্বে আয়োজিত সনদপত্র বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, নিউইয়ার্ক টাইমস-এর বাংলাদেশ প্রতিনিধি জুলফিকার আলী মানিক, কর্মশালার সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন। বক্তৃতা করেন, সাংবাদিক মোঃ সানাউল্লাহ, মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, রাজবাড়ী প্রেসক্লাবের সাধারন সম্পাদক খন্দকার আব্দুল মতিন।
এ প্রশিক্ষণে জেলার প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































