রাজবাড়ীতে সনাকের উদ্যোগে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা নিয়ে সভা –
- Update Time : ০৯:১২:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ অগাস্ট ২০১৮
- / ৫৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আজ সোমবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করলেন রাজবাড়ী সদর উপজেলার ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যানবৃন্দ। রাজবাড়ী সদর উপজেলা প্রশাসন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), রাজবাড়ী’র আয়োজনে উপেজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এক অধিপরামর্শ সভায় এ প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সনাক সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর স্থানীয় সরকার বিষয়ক উপ-পরিচালক (উপÑসচিব) এরশাদ হোসেন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এম. এ খালেক, রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান। মাল্টিমিডিয়া প্রোজেক্টরের মাধ্যমে সভায় ধারণাপত্র উপস্থাপন করেন টিআইবি’র প্রোগ্রাম ম্যানেজার মোঃ আতিকুর রহমান। টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ আবু তাহের এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি এ্যাড. নাজমা সুলতানা,বাণীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, খানখানাপুর ইউনিয়ন পরিষদের সচিব মুহাম্মদ ইব্রাহীম সরদার।
স্থানীয় সরকার বিষয়ক উপ-পরিচালক এরশাদ হোসেন খান তার বক্তব্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বিশেষ করে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে টিআইবি যে সকল কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে তা ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করণে অত্যান্ত গুরুত্বপুর্ণ ভূমিকা রাখছে। বলে তিনি উল্লেখ্য করেন। রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এম.এ খালেক উপস্থিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উদ্দেশ্য বলেন, যেকোন প্রকল্প বাস্তবায়নের সময় তার সকল তথ্য নোটিশ বোর্ডের মাধ্যমে জনসাধারণের জ্ঞাতার্থে প্রকাশ করবেন। এতে জনমনে কোন সন্দেহ থাকবে না। তিনি আরো বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সিটিজেন চার্টার, উন্মুক্ত বাজেট এবং সরকারি প্রকল্পের বরাদ্দ সম্পর্কে জনসাধারণকে সঠিক তথ্য প্রদান করতে হবে। ইউনিয়ন পরিষদের সকল প্রকল্প বাস্তবায়নে নারী ইউপি সদস্যদের অংশগ্রহণের উপর তিনি জোর দেন। রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন পূর্বের তুলনায় রাজবাড়ী সদর উপজেলার ইউনিয়ন পরিষদের কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান অনেক বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের সেবার মান বৃদ্ধি ও জনবান্ধব করার লক্ষ্যে আমরা সার্বক্ষনিক কাজ করে যাচ্ছি এ বিষয়ে জেলা প্রশাসক মহোদয় অনেক আন্তরিক ও তিনি অবহিত আছেন।
সভায় বাণীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম লাল, আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হাসান, সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আঃ রাজ্জাক মিয়া, পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আলমগীর, চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ. কে.এম সিরাজুল আলম চৌধুরী, বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা বদিউজ্জামান,শহীদ ওহাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তোরাপ আলী মন্ডল,মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিয়ার রহমান, খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাহার হোসেন, রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম বিশ^াস,মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আঃ মান্নান ও সংশিষ্ট ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ, সনাক, ইয়েস সদস্য এবং রাজবাড়ী সনাকে কর্মরত টিআইবি’র কর্মীগণ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































