এসপি’র নির্দেশনায় রাজবাড়ীর পাংশা থেকে ওয়ান শুটারগানসহ যুবক গ্রেপ্তার –
- Update Time : ০৬:৪৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অগাস্ট ২০১৮
- / ৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা থানা পুলিশের সদস্যরা আজ মঙ্গলবার বিকালে একটি ওয়ান শুটারগানসহ আব্দুর রহিম শেখ (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। রহিম জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নের কুটিমালিয়াট গ্রামের মৃত আব্দুর রশিদ শেখের ছেলে।
পাংশা থানার ওসি আহসান উল্লাহ জানান, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-এর নির্দেশনায় পাংশা থানা এলাকায় মাদক দ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেপ্তার করতে অভিযান পরিচালনা করছিলো। সে সময় থানার এসআই মুন্সী কামরুজ্জামান, সঙ্গীয় এএসআই রাজু আহমেদ, এএসআই বদিউজ্জামানসহ অন্যান্য পুলিশ সদস্যরা পাংশা পৌর এলাকার কালিমন্দীর সংলগ্ন কাঁচা বাজার থেকে রহিমকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে দেশীয় তৈরী একটি সচল ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। এ ব্যাপারে অস্ত্র আইনে থানার এসআই মুন্সী কামরুজ্জামান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































