রাজবাড়ীতে কাজী হেদায়েত হোসেনের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী পালিত –
- Update Time : ০৯:৩২:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অগাস্ট ২০১৮
- / ৫৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বঙ্গবন্ধুর সহযোদ্ধা, রাজবাড়ী-কুষ্টিয়া অঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রাক্তন গণপরিষদ সদস্য, রাজবাড়ী পৌরসভা সাবেক চেয়ারম্যান এবং আওয়ামীলীগের তৎকালীন রাজবাড়ী আঞ্চলিক জোনের সাধারন সম্পাদক কাজী হেদায়েত হোসেন ৪৩ তম মৃত্যু বার্ষিকী আজ শনিবার সকালে পালন করা হয়েছে।
এ উপলক্ষে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মরহুম কাজী হেদায়েত হোসেনের প্রতিকৃতি পুষ্প মাল্য অর্পন করা হয়। সে সময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফকির আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় মুহুমের বড় ছেলে ও শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী ও মেঝ ছেলে কাজী ইরাদত আলী বক্তৃতা করেন। রাজবাড়ী পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ও রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি এ্যাডভোকেট খান মোঃ জহুরুল হক এবং পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম শফির সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় পৌর আওয়ামী লীগ, যুব লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছা সেবক লীগ, ছাত্রলীগসহ দলের অন্যান্য সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর পর জেলা শহরে বের করা হয় একটি শোক র্যালী। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মরহুম কাজী হেদায়েত হোসেনের সমাধী প্রাঙ্গণে মিলিত হন। সেখানে পুষ্পমাল্য অর্পন করার পাশাপাশি দোয়া মোনাজাত করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































