দক্ষিণাঞ্চলের যাত্রীদের সচেতন করতে দৌলতদিয়া শিশু সংসদের ব্যতিক্রমী উদ্যোগ –
- Update Time : ১০:৩৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অগাস্ট ২০১৮
- / ৫৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম প্রবেশ দ্বার হিসেবে পরিচিত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট। এ ঘাট দিয়ে প্রতিদিন লাখো যাত্রী পারাপার হন। তবে ঈদ আসলে সে যাত্রীর পরিমান বৃদ্ধিপায় কয়েক গুন। যদিও এ সব যাত্রীদের অনেকেই থাকেন অসচেতন। ফলে তারা পরেন কোন না কোন সমস্যায়। যে কারণে ওই সব যাত্রীদের পাশে দাঁড়ানোর লক্ষে জনসচেতনা মূলক লেখা সম্বলিত প্লাকার্ড লাগিয়েছে “দৌলতদিয়া শিশু সংসদ”।
ঈদ উপলক্ষে আজ শুক্রবার দুপুরে দৌলতদিয়া শিশু সংসদ -এর চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম নেতৃত্বে একই সংগঠনের সাধারণ সম্পাদক সাবিত বিন রাসেলসহ একদল তরুণ শিশু সংসদ কর্মীকে নিয়ে ওই জনসচেতনমূলক প্লাকার্ড গুলো লাগানোর কাজ করা হয়। দৌলতদিয়া ঘাটের বিভিন্ন স্থানে ওই প্লাকার্ড লাগানোর সময় চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রচার সম্পাদক আলামিন মন্ডল, ক্রীড়া সম্পাদক শাকিব মন্ডল, অর্থ সম্পাদক জিহাদ প্রমাণিক, সদস্য জসিম প্রমাণিক ও পরেশ প্রমাণিক।
এ ব্যাপারে দৌলতদিয়া শিশু সংসদ -এর চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জানান, তারা যাত্রীদের কল্যানে এই উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন করছেন। তাদের প্লাকার্ড গুলো পড়ে যদি মানুষের সামান্যতমও উপকার হয়, সেটাই তাদের জন্য অনেক বড় ব্যাপার। তিনি আরো বলেন, তাদের এ ধরণের কাজ অব্যাহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































