৭১ দিন পর রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট টু রাজশাহী রুটে আন্ত:নগর ট্রেন চলাচল শুরু –
- Update Time : ০৬:৩২:২১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০
- / ১০২ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা ভাইরাসের সংক্রমন রোধে ৭১ দিন বন্ধ থাকার পর রাজবাড়ীর গোয়ালন্দঘাট টু রাজশাহী রুটে অান্তঃনগর (মধুমতি) ট্রেন চলাচল শুরু হয়েছে।
রাজশাহী থেকে ছেড়ে অাসা অান্তঃনগর মধুমতি ট্রেনটি বুধবার (৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে এসে পৌছায়।
এ সময় সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের ট্রেনে উঠা-নামা ও বসতে অনুরোধ করেন জিঅারপি পুলিশসহ সংশ্লিষ্টরা।
দীর্ঘ দিন পর ট্রেন চলাচল শুরু হলেও যাত্রীদের তেমন চাপ দেখা যায়নি। তবে রাজবাড়ী রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন সরকারি নির্দেশনা মেনে অাসন সংখ্যার অর্ধেক যাত্রী বহন করছেন এবং ধীরে ধীরে যাত্রীদের চাপও বাড়বে।
এদিকে এরঅাগে গত ২৪ মার্চ থেকে করোনা ভাইরাসের কারণে খুলনা, রাজশাহী, পোরাহাদ, ফরিদপুর, ভাঙ্গা, গোয়ালন্দ ঘাটসহ রাজবাড়ীর সাথে সবরুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেলওয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষ। এসব রুটে অান্তঃনগর (মধুমিত), মেইল ও সাটল চলাচল করতো।
রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাষ্টার তন্ময় কুমার দত্ত জানান, করোনা ভাইরাসের কারণে ২৪ মার্চ থেকে রাজবাড়ীর সাথে রাজশাহী, খুলনা, পোরাদাহ, ফরিদপুর, ভাঙ্গাসহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে দীর্ঘ দুই মাসের বেশি সময় পর অাজ থেকে সীমিত অাকারে শুধু অান্তঃনগর মধুমতি ট্রেন চলাচল শুরু হয়েছে। অন্য মেইল ও সাটল ট্রেন চলার বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। সরকারি সকল নির্দেশনা মেনে অাজ সকাল ৮টায় রাজশাহী থেকে রাজবাড়ী গোয়ালন্দ ঘাটের উদ্দ্যোশে অান্তঃনগর (মধুমিত) ট্রেনটি ছেড়ে অাসে। যা বিকাল ৩টা অাবার গোয়ালন্দঘাট থেকে রাজশাহীর উদ্দ্যোশে ছেড়ে যাবে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































