হঠাৎ পদ্মা’র ভাঙ্গণে রাজবাড়ীর গোদার বাজারে সেনাবাহিনী কর্তৃক নির্মিত অবকাশ কেন্দ্র ‘বন্ধন’ হুমকীর মুখে –
- Update Time : ১০:১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮
- / ৮৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
হঠাৎ পদ্মা নদীর ভাঙ্গণে রাজবাড়ীর গোদার বাজারে যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশন কর্তৃক নির্মিত অবকাশ কেন্দ্র ‘বন্ধন’ হুমকীর মুখে পতিত হয়েছে।
আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে অবকাশ কেন্দ্র ‘বন্ধন’ সংলগ্ন স্থানে তীব্র ভাঙ্গণের সৃষ্টি হয়। মুহুর্তের মধ্যে নদী তীর রক্ষা বাঁধের ধ্বসে নদী গর্ভে বিলিন হয়ে যায়। ফলে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে আতংক। দ্রুত সময়ের মধ্যে ওই ভাঙ্গন প্রতিরোধ করা না হলে অবকাশ কেন্দ্র ‘বন্ধন’সহ আশপাশের এলাকা নদী গর্ভে বিলিন হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এর আগে গত ২৬ আগষ্ট গোদার বাজারের মোস্তফার ইটভাটা সংলগ্ন এলাকায় এলাকার একই ভাবে ৫০ গজ স্থান নদী তীর রক্ষা বাঁধের ধ্বসে নদী গর্ভে বিলিন হয়ে যায়।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার জানান, মোস্তফার ভাটা এলাকার ভাঙ্গণ প্রতিরোধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা শুরু করা হয়েছে। তবে আজ বিকালে থেকে অবকাশ কেন্দ্র ‘বন্ধন’ সংলগ্ন এলাকায় ধ্বস দেখা দিয়েছে। বিষয়টি উদ্ধর্তন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। মূল নদীতে তীব্র স্রোত এবং হঠাৎ পানি বৃদ্ধির কারণে এই ধ্বসের ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, ২০১৪ সালে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার চট্টগ্রাম হিসেবে মেজর জেনারেল এস এম মতিউর রহমান, এএফডব্লিউসি, পিএসসি অবকাশ কেন্দ্র ‘বন্ধন’ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন ঘোষনা করেন। তিনি সে সময় যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































