স্বাধীন নিরপেক্ষ নির্বাচনের জন্যই আমরা প্রস্তুতি নিয়েছি- রাজবাড়ী বার্তাকে এসপি মিলি –
- Update Time : ০৯:৪৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০১৯
- / ৬২ Time View

জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী বার্তা ডট কম :
দক্ষতা, সাহসীকতা এবং কর্মউদ্দীপনার মধ্য দিয়ে আজ মঙ্গলবার রাজবাড়ীর কর্মস্থলে এক বছর পূর্তি করেছেন, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, পিপিএম-সেবা।
তিনি স্বল্প এ সময়ে জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, শান্তি শৃঙ্খলা স্থিতিশীল রাখা, জনবান্ধব পুলিশিং, বাল্য বিয়ে, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন রোধে কার্যকরী ভুমিকা গ্রহণ, উল্লেখ্যযোগ্য হারে হ্রাস, মাদক উদ্ধার, মাদক সেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মাদক নির্মূলে বলিষ্ঠ ভূমিকা পালন, সর্বোপরি পুলিশের প্রতি জনগণের পজিটিভ ইমেজ গঠন, জনগণের আস্থা অর্জন এবং পুলিশের ভাবমূর্তি উজ্জল করেছেন।
এক বছর পূর্তি উপলক্ষে জেলার সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল “রাজবাড়ী বার্তা ডক কম” কে রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বলেন, চরমপন্থী, সন্ত্রাস, চুরি-ডাকাতিসহ অন্যান্য অপরাধ রাজবাড়ী জেলা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে মাদকের বিস্তার এখনো কমেনি। জেলা বিভিন্ন উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে মাদকের ছড়াছড়ি রয়েছে। তবে তা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। মাদক নিয়ে আমাদের ভাল এ্যাচিপমেন্টও রয়েছে। তাই এখন নির্মূলই আমার মূখ্য কাজ।
মাদক নির্মূলে নতুন কোন পরিকল্পনা রয়েছে কি না?- এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি “রাজবাড়ী বার্তা ডক কম” কে বলেন, নতুন পরিকল্পনার মধ্যে রয়েছে ওয়ার্ড টু ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কার্যক্রম বেগবান করা। ওই সব স্থানে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরো বাড়াতে স্ব স্ব থানার ওসিদের নির্দেশ দেয়া হয়েছে। জনসচেতনতা মূলক প্রোগ্রাম আরো ঘন ঘন করতে। আর ওই সব প্রোগ্রামে তিনিসহ এডিশনাল এসপি, সার্কেল এসপি এবং ওসিরা সরাসরি অংশ গ্রহণ করবেন। এ ধরণের সভা সমাবেশ করা হলে এলাকার তথ্য খুব সহজেই পাওয়া যায়। তাতে পুলিশের কাজ আরো সহজ হয়।
চরমপন্থীরা নতুন করে মাথাচারা দিয়ে উঠতে পারে কি না ? -এমন প্রশ্নের জবাবে তিনি “রাজবাড়ী বার্তা ডক কম” কে বলেন, রাজবাড়ীতে চরমপন্থীদের সাংগঠনিক কোন ভিত্তি নেই। যারা বিশৃঙ্খল ভাবে আছে, তাদের কাছে কিছু অস্ত্র আছে বলে শোনা যায়। তবে তারা রাজবাড়ীতে স্থায়ী ভাবে থাকে না। রাজবাড়ী জেলা পুলিশ এতোটা কঠোর অবস্থানে রয়েছে যে, কোন কোন ক্ষেত্রে চরমপন্থী অধ্যাষিত পাবনা, কুষ্টিয়া ও মাগুরা জেলা থেকে যদি চরমপন্থীরা আসলেও তারা এখানে কোন সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারে না। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
আগামী দিনে নতুন আর কিছু করার উদ্যোগ রয়েছে কি না ? -এমন প্রশ্নের জবাবে তিনি “রাজবাড়ী বার্তা ডক কম” কে বলেন, বিগত বছরের কাজের ধারাবাহিকতা রাখতে চাই। মূলত জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাটাই হলো আমার গুরুত্বপূর্ণ দায়িত্ব। রাজবাড়ীতে বিগত জাতীয় সংসদ নির্বাচন অত্যান্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন। ওই নির্বাচন অনুষ্ঠানেও আমাদের প্রস্তুতি রয়েছে একই রকম এবং স্বাধীন নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি।
তিনি আরো বলেন, বাকী দিন গুলোতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাকেই আমি বেশি গুরুত্ব দিচ্ছি। আমাদের যুব সমাজকে মাদক মুক্ত এবং মাদকের কবল থেকে রক্ষা করাটাই আমাদের মুখ্য উদ্দেশ্যে বলে মনে করছি।
উল্লেখ্য, মাদক ও অস্ত্র উদ্ধারের মত সাহসী কর্মকান্ডের মধ্য দিয়ে রাজবাড়ীর কর্মস্থলে এক বছর পূর্তি করেছেন পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, পিপিএম (সেবা)। তিনি ২০১৮ সালের ৫ মার্চ রাজবাড়ীর এসপি হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
তিনি জেলার দৌলতদিয়া ঘাট এলাকার বিদ্যমান সমস্যা নির্মূলের চেষ্টার পাশাপাশি বাল্
যবিয়ে, মাদক, নারী নির্যাতন, জঙ্গিবাদ ও চাঁদাবাজ দমনে জিরো টলারেন্স ভুমিকা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে রাজবাড়ীতে যোগদান করেন। তিনি তার ওই প্রত্যয় থেকে এক পাও সড়েননি।
পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, গত এক বছরে তার নেতৃত্বে ৪৭টি আগ্নেয়াস্ত্র ও ১১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সেই সাথে ৩৭টি অস্ত্র মামলার বিপরীতে ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে, ২টি বিদেশী পিস্তল, ৩টি রিভলবার, ২৮টি ওয়ান সুটারগান, ৫টি দেশীয় বন্দুক, ৩টি বিদেশী বন্দুক, ১টি রাইফেল, ৫টি অন্যান্য অস্ত্র, ৪৫ রাউন্ড গুলি ও ৭৩ রাউন্ড কার্তুজ। অপরদিকে, অবৈধ মাদক, ডলার কষ্টিপাথর উদ্ধারেও তিনি দেখিয়েছেন অনন্য উদাহরণ। এই সময়ে তার নেতৃত্বে মাদক উদ্ধারসহ ৬৮৫টি মামলা রুজু করা হয়। সেই সাথে গ্রেপ্তার করা হয় ৭৮৮ জন আসামিকে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে, ২০ হাজার ৫শত ২৮ পিচ ইয়াবা ট্যাবলেট, ২৬. ১৫ কেজি গাঁজা, ১৯৫.৮৭ গ্রাম হেরোইন, ১ হাজার ৭শত ৭২ বোতল ফেনসিডিল, ৫ ক্যান বিয়ার, ২৪০ লিটার বাংলামদ, ৩৬৩ লিটার চোলাইমদ। এছাড়া ১৫ লাখ ৬৮ হাজার ৬শত ৮০ টাকা মূল্যের ১৯৫টি ইউএস ডলার, প্রায় ৫০ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তিও উদ্ধার করা হয়।
জানাগেছে, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা এম এ হামিদ মিয়া ও রিজিয়া খানমের কৃতি সন্তান আসমা সিদ্দিকা মিলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ২৪ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০০৫ সালে বিসিএস (পুলিশ) ক্যাডারে যোগদান করে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি জাতিসংঘ শান্তি মিশনে কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে ডি আর কঙ্গোতে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। সে সময় তিনি জাতিসংঘ শান্তিপদকে ভূষিত হন। ২০১৭ সালে ভাল কাজের স্বীকৃতি স্বরূপ আইজি ব্যাচ প্রাপ্ত হন। পুলিশ সপ্তাহ-২০১৮ তে তিনি গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ‘বাংলাদেশ পুলিশ পদক বিপিএম-সেবা’ পদকে ভূষিত হন এবং পুলিশ সপ্তাহ-২০১৯ তে পিপিএম (সেবা) পদকে ভূষিত হন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































