স্বচ্ছ ভিজিডি’র তালিকা প্রণয়ন করার প্রত্যয় করলো রাজবাড়ীর আলীপুরের নির্বাচিত জনপ্রতিনিধিরা –
- Update Time : ১০:১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮
- / ৪৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
স্বচ্ছতার সাথে ভিজিডি তালিকা প্রণয়ন করার প্রত্যয় ব্যক্ত করলেন রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা। স্থানীয় সরকার প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে ৪ নং আলীপুর ইউনিয়ন পরিষদ এর আয়োজনে ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)- এর অনুপ্রেরণনায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), রাজবাড়ী-এর সহযোগিতায় আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে আলীপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আলীপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দের সাথে মতবিনিময় সভায় এ প্রতিশ্রুতি দেন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: জয়নাল শেখ ও সদস্যবৃন্দ।
সচেতন নাগরিক কমিটি (সনাক), রাজবাড়ী’র সহ-সভাপতি এ্যাড. নাজমা সুলতানা এর সভাপতিত্বে মতবিনিময় সভায় আলীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল মো: জয়নাল শেখ বলেন, আগামী চক্রে নীতিমালা অনুযায়ি স্বচ্ছতার সাথে আমি এবং পরিষদের সদস্যবৃন্দ ভিজিডি উপকার ভোগীদের তালিকা প্রণয়ন করতে যচেষ্ট থাকবো। যাতে করে প্রকৃত ব্যাক্তিরাই ভিজিডি সুবিধা ভোগ করতে পারে। আলীপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডে সদস্য মো: ছব্দার আলী শেখ এবং ১,২ ও ৩নং ওয়ার্ডে সদস্য মনোয়ারা বেগম বলেন, আমাদের জানামতে আলীপুর ইউনিয়ন পরিষদ হতে সেবা প্রদানের ক্ষেত্রে কোন দুর্নীতি বা অনিয়ম হয় না এবং হওয়ারও সুযোগ নেই। তারপরও বক্তারা সনাক তথা টিআইবির উদ্দেশ্যে বলেন, সেবা প্রদানের ক্ষেত্রে কোন দুর্নীতি বা অনিয়ম পরিলক্ষিত হলে তা আমাদেরকে অবহিত করলে চেয়ারম্যানের সহযোগিতায় আমরা প্রয়োজনীয় ব্যববস্থা গ্রহণ করবো। পরিষদের সচিব আ: আলীম বলেন, অবিলম্বে সিটিজেন চার্টার হালনাগাদ করে দৃশ্যমান স্থানে স্থাপন করা হবে এছারাও তিনি বলেন, নিয়মিত পরিস্কার পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণ করা হচ্ছে, প্রয়োজনে তা আরও জোরদার করা হবে। সভায় আরও বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি প্রফেসর মো: নুরাজ্জামান, স্বজন সমন্বয়ক মো: আজিজুল হাসান খোকা, জেও (হিসাব) বিআরডিবি ফরহাদুল মিরাজ। সমাপনী বক্তব্যে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন সনাক, রাজবাড়ীর সহ-সভাপতি এ্যাড. নাজমা সুলতানা। তিনি বলেন, সকলের সাথে সমন্বয় করে কাজ করলে কাজ যেমন সহজ হবে এবং গ্রহণযোগ্যতাও বৃদ্ধিপাবে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। সভায় আলীপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য বৃন্দ, গ্রাম আদালত সহকারি, এ আই (প্রাণি সম্পদ), উপ- সহকারি কৃষি কর্মকর্তা, সনাক ও ইয়েস সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ আবু তাহের।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































