সুশাসন, জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করা হবে – রাজবাড়ীর এসপি মিজানুর রহমান-
- Update Time : ১০:৪৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯
- / ৯০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ পুলিশের মহা পুলিশ পরিদর্শক নির্দেশ দিয়েছেন, সুশাসন, জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে। রাজবাড়ীকে নিরাপদ করতে এই নির্দেশনার সব গুলোই কঠোর ভাবে মানা হবে। থানায় আগত মানুষ ভালো ব্যবহার পাবেন, কোন ভোগান্তি এবং দালালের দৌড়াত্ব থাকবে না, তারা এক ঘন্টার মধ্যে সেবা গ্রহণ শেষে ফিরে যাবেন। অনুরুপ ট্রাফিক পুলিশও কারো সাথে খারাপ ব্যবহার করবে না। তারাও ভালো ব্যবহারের মাধ্যমে কাজ করবেন। কোন অনৈতিক কর্মকান্ডের যোগসুত্র থাকবে না। কোন পুলিশ সদস্যের সাথে মাদক ব্যবসায়ীদের যোগসুত্র থাকবে না। বাল্য বিবাহ হতে দেয়া হবে না। খোঁজ পাওয়া মাত্রই তা বন্ধ করা হবে। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে রাজবাড়ীর নবাগত পুলিশ সুপার মিজানুর রহমান জেলায় কর্মরত প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ সব কথা বলেছেন।
তিনি আরো বলেন, আমি সরকারী কর্মচারী। সরকার আমাকে বেতন দেয়। আমি সেবা দিতে এসেছি। কোন বিচ্যুতি হলে সরাসরি আমাকে জানাবেন। রাজবাড়ী জেলা শহর ও দৌলতদিয়া ঘাট এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হবে। রাতের বেলায়ও নারী ও শিশুরা নিশ্চিন্তে নিরাপদে ঘোরা ফেরা করবে, তারা কোন নির্যাতনের শিকার হবেন না।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফজলুল করিম, জিআইও ওয়ান আবুল কালাম, রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার, পাংশা থানার ওসি আহসানুল্লাহ, কালুখালী থানার ওসি শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































