সকল প্রার্থীর নিরাপত্তা বিধানসহ রাজবাড়ীতে বিএনপি’র দুই প্রার্থীর ১০ দফা দাবী –
- Update Time : ০৯:৪৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮
- / ৫৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ীর আসনের বিএনপি’র প্রার্থীরা সংবাদিক সম্মেলন করেছেন। তারা ওই সম্মেলনের মাধ্যমে সকল প্রার্থীর নিরাপত্তা বিধানসহ ১০ দফা দাবী তুলে ধরেছেন বিএনপি মনোনিত রাজবাড়ী-১ ও রাজবাড়ী-২ আসনের প্রার্থীরা। আজ সোমবার দুপুরে জেলা বিএনপি’র কার্যালয়ে ওই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্য পাঠ করেন, রাজবাড়ী-১ আসনের প্রার্থী, জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (ধানের শীষ)। লিখিত বক্তব্যে খৈয়ম ছাড়াও রাজবাড়ী-২ আসনের প্রার্থী, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবু স্বাক্ষর করেন। সম্মেলনে অন্যান্যের মধ্যে রাজবাড়ী-২ আসনের প্রার্থী নাসিরুল হক সাবু বক্তব্য রাখেন। সে সময় জেলা বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দাবী গুলো হলো- অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সকল নাগরিক সুন্দর পরিবেশে তার ভোট প্রদান করতে পারেন তা নিশ্চিত করতে হবে, মিথ্যা ও বানোয়াট সকল মামলায় গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দিতে হবে, হয়রানীমূলক মামলায় নেতাকর্মীদের গ্রেপ্তার করা যাবে না, যে সকল কর্মকর্তা আওয়ামী লীগকে বিজয়ী করতে নানা কর্মকান্ড করছেন তাদের বদলী করতে হবে, নির্বাচন পরিচালনা ম্যানুয়েল এর নির্দেশ মোতাবেক রিটানিং কর্মকর্তা কর্তৃক প্রস্তুতকৃত ভোট গ্রহন কর্মকর্তাদের খসড়া প্যানেল প্রকাশ করতে হবে এবং সকল দল ও প্রার্থীর দাবী আপত্তি নিষ্পত্তির পরই প্যানেল চুরান্ত করতে হবে, আওয়ামী লীগের সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে, ঝুকিপূর্ন ভোট কেন্দ্র গুলোতে বিশেষ ব্যবস্থা নিতে হবে, নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক আওয়ামী লীগের রাজবাড়ী-১ আসনের প্রার্থী কাজী কেরামত আলী এবং রাজবাড়ী-২ আসনের প্রার্থী মোঃ জিল্লুল হাকিমের সকল সরকারী সুযোগ-সুবিধা বন্ধ করতে হবে, সকল প্রার্থীর সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে এবং সকল প্রার্থীর নিরাপত্তার বিধান করতে হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































