শ্রেষ্ঠ ৫ কর্মকর্তার হাতে ক্রেস্ট তুলে দিলেন রাজবাড়ী’র এসপি, কল্যান সভা অনুষ্ঠিত –
- Update Time : ১০:৩৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯
- / ৮০ Time View

জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পুলিশ লাইনের ড্রিলসেডে মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে অনুষ্ঠিত হয়েছে এ সভা। সভায় সভাপতিত্ব করেন, রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম।
সভায় আরো উপস্থিত ছিলেন, সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফজলুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরিফ উজ জ্জামান, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) লাবিব আব্দুল্লাহসহ জেলার বিভিন্ন থানা, জেলা গোয়েন্দা শাখা, জেলা পুলিশের বিশেষ শাখার অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।
সভায় রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম বিগত নভেম্বর মাসের শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত রাজবাড়ী থানার এসআই হিরণ কুমার বিশ^াস, শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত পাংশা থানার এএসআই মোঃ ইনায়েত হোসেন, শ্রেষ্ঠ পরোয়ানা তামিলকারী হিসেবে নির্বাচিত গোয়ালন্দ থানার এএসআই মোঃ মোতালেব মুন্সি, শ্রেষ্ঠ উদ্ধারকারী অফিসার হিসেবে জেলা গেয়েন্দা শাখার এসআই জাহাঙ্গীর মাতুব্বর এবং শ্রেষ্ঠ উদ্ধারকারী অফিসার হিসেবে সদর উপজেলার খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ মাসুদুর রহমানের হাতে ক্রেস্ট তুলে দেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































