শ্রেষ্ঠ ৪ কর্মকর্তার হাতে ক্রেস্ট তুলে দিলেন রাজবাড়ীর পুলিশ সুপার –
- Update Time : ১০:২২:২৭ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
- / ৭২ Time View

জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পুলিশ লাইনের ড্রিলসেডে মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে এ সভা। সভায় সভাপতিত্ব করেন, রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম।
সভায় আরো উপস্থিত ছিলেন, সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফজলুল করিম, এএসপি (প্রবি) আবু তালেবসহ জেলা বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, আর আইসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।
সভায় রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম বিগত মাসের শ্রেষ্ঠ পরোয়ানা তামিলকারী অফিসার হিসেবে রাজবাড়ী থানার এসআই মেজবা উদ্দিন শেখ ও শ্রেষ্ঠ এসআই পাংশা থানার এসআই রবিউল ইসলাম, শ্রেষ্ঠ উদ্ধারকারী অফিসার হিসেবে জেলা গোয়েন্দা শাখার এসআই মেহেদী হাসান এবং শ্রেষ্ঠ এএসআই হিসেবে কালুখালী থানার মঞ্জুরুল ইসলামের হাতে ক্রেস্ট তুলে দেন।
এর আগে পুলিশ সুপার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড এর সালাম গ্রহণ, প্যারেড পরিদর্শণ ও সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। সেই সাথে ভালো প্যারেড ও সুন্দর পোষাকের উপর উত্তম পুরস্কার প্রদান করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































