শোক সংবাদ- পাংশার ইঞ্জিনিয়ার একেএম নাসির উদ্দিন মিয়া মুক্তা’র ইন্তেকাল –
- Update Time : ০২:১৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০১৯
- / ৮৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর জহুরুন্নেচ্ছা শিক্ষা নগরীর রুপকার ডিডিসি লিমিটেড ঢাকা’র ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিয়ার এ,কে এম রফিক উদ্দিন মিয়া ওরফে পান্না মিয়া’র ছোট ভাই ইঞ্জিয়ার এ,কে এম নাসির উদ্দিন মিয়া মুক্তা (৭০) আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে রাজধানী ঢাকার একটি বে-সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহি———–রাজিউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। আজ বাদ মাগরিব কলিমহর জহুরুন্নেচ্ছা শিক্ষা নগরী জামে মসজিদ প্রাঙ্গনে তার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এ.কে এম নাসির উদ্দিন বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন, তিনি এক সময় নৌকা প্রতীক নিয়ে রাজবাড়ী-২ আসনে এমপি প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ গ্রহণ করেছিলেন। এ.কে এম নাসির উদ্দিন’র মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ডিডিসি লিঃ কতৃপক্ষ, জহুরুনেচ্ছা শিক্ষা নগরীর সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্দসহ ওই এলাকার সর্বস্তরের মানুষ। স্থানীয়রা এ.কে এম নাসির উদ্দিন’র রুহের মাগফিরাত কামনায় কুরআন খতমসহ বিশেষ দোয়া মোনাজাত পাঠ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































