রাজবাড়ী হরিজন পল্লীর বাসিন্দাদের হাতে খাদ্য সহায়তা তুলে দিলেন ইউএনও –
- Update Time : ০৯:০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০
- / ৭২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের হরিজন পল্লীর বাসিন্দাদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ খাদ্য সহায়তা তুলে দেন। রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান খান। সে সময় সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তাসহ হরিজন সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
খাদ্য সহায়তা প্রদান শেষে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান বলেন, রাজবাড়ীর জেলা প্রশাসক দিলশাদ বেগমের নির্দেশনা মোতাবেক রাজবাড়ী পৌরসভার হরিজন পল্লীর ৩০ টি দরিদ্র পরিবারের মাঝে শুকনো খাবার ( চাল,ডাল,তেল,আলু) ও সাবান বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, একই দিন তিনি আলীপুর, পাচুরিয়া, খানখানাপুরসহ বিভিন্ন স্থানে বাজারে লোকসমাগম মনিটর করেছেন। গ্রাম পুলিশদের আরো তৎপর থাকার নির্দেশনা দেয়েছেন। রাস্তায় দুস্থ রিকশা-ভ্যানচালকদের শুকনো খাবার দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































