রাজবাড়ী টিটিসি’তে বঙ্গবন্ধু বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত –
- Update Time : ০৯:৩৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
- / ৭৫ Time View

কাজী টুটুল/ ইমরান হোসেন, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বঙ্গবন্ধু বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী -১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার মুশফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এসএম নওয়াব আলী, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জিএম (ভারপ্রাপ্ত) আক্তার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন, রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ফাতেমা নারগিস। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিরা। এর আগে টিটিসিতে বঙ্গবন্ধু কর্ণার খোলা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































