রাজবাড়ী টাউন মক্তব স:প্রা: বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র প্রিন্সের মর্মান্তিক মৃত্যু –
- Update Time : ০৮:৪৩:২৯ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯
- / ৯৭ Time View

টুটুল/স্বপন, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র প্রিন্স (৭)-এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রিন্স জেলার বালিয়াকান্দি উপজেলার রামদিয়ার কামরুজ্জামানের ছেলে। তবে সে রাজবাড়ী বাজারের মারোয়ারিপট্টিতে থাকা হার্ডওয়ার ব্যবসায়ী নানা স্বাধীনের বাড়ীতে বসবাস করতো।
জানাগেছে, নানা বাড়ীর সামনে রয়েছে অপর ব্যবসায়ী টোকনের বাড়ী। আজ সোমবার সকালে টোকন স্ব-পরিবারে তার স্বশুর বাড়ী সদর উপজেলার সিংগা বাজার এলাকায় বেড়াতে যান। ওই সময় তাদের সাথে বেড়াতে যায় শিশু প্রিন্স। দুপুরের দিকে ওই বাড়ীর নির্মানাধিন দেওয়ালের উপর উঠে খেলা করছিলো প্রিন্স। এক পর্যায়ে ভেঙ্গে নিচে পরে যায় সে। পরে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করে।
রাজবাড়ী থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































