রাজবাড়ীর সিভিল সার্জনকে বদলি, নরসিংদী থেকে আসেছেন ইব্রাহিম টিটন –
- Update Time : ০৪:৪৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
- / ৮১ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা মহামারির মধ্যে নরসিংদীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটনকে রাজবাড়ীর নতুন সিভিল সার্জন হিসাবে বদলি ও পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আগামী ৭ কর্মদিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করার নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় অষ্টম কর্মদিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি মর্মে গণ্য হবেন।
গতকাল সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ অধিশাখার উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে জানাযায়, নরসিংদীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটনকে রাজবাড়ীর সিভিল সার্জন ও রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলামকে নরসিংদীর সিভিল সার্জন হিসাবে বদলি ও পদায়ন করে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় এবং একই সাথে ৮ জেলার সিভিল সার্জনকে বদলি ও পদায়ন করা হয়েছে।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সিভিল সার্জন পদ মর্যাদার উপ-পরিচালক (সিডিসি) ডা. ফারুক আহমেদকে ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সাইন্সেস এন্ড হাসপাতাল এর উপ-পরিচালক পদে বদলি ও পদায়ন করা হয়েছে।
জানাগেছে, রাজবাড়ীর নবাগত সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন ২৪ তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে উত্তির্ণ হন এবং সবশেষ নরসিংদীর সিভিল সার্জন হিসাবে যোগদান করেন ২০২০ সালের ১২ জানুয়ারীতে। দাম্পত্য জীবনে তিনি ৩ ছেলে সন্তানের জনক। এদিকে রাজবাড়ীর বিদায়ী সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম ২০২০ সালের ১২ ফেব্রুয়ারীতে রাজবাড়ীতে যোগদান করেছিলেন। বর্তমানে বদলি জনিত কারণে তার নতুন কর্মস্থল নরসিংদী।
নবাগত সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, হঠাৎ করেই তার বদলির আদেশ পেয়েছেন এবং ৭ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের জন্য বলা হয়েছে। সে আদেশ মেনেই তিনি নিদ্দিষ্ট সময়ের মধ্যে রাজবাড়ীতে যোগদান করবেন এবং হয়তো সাবেক কর্মস্থলের কাজ বুঝিয়ে দিতে হয়তো কয়েকদিন সময় লাগবে। এছাড়া রাজবাড়ীবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন, যেন তিনি যথাযথ ভাবে রাজবাড়ীতে দায়িত্ব পালন করতে পারেন এবং সবার সহযোগিতা কামনা করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































