রাজবাড়ীর ডিসি’র মহানুভবতায় মোটর চালিত ভ্যান তৈরির টাকা পেল প্রতিবন্ধী আলম –
- Update Time : ১০:২৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী ২০১৯
- / ৮০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর মহানুভবতায় রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের ধুবাড়িয়া গ্রামে প্রতিবন্ধী মোঃ আলম খানকে মোটর চালিত ভ্যান গাড়ী তৈরির জন্য দশ হাজার টাকার চেক পেয়েছেন।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আম্রকানন চত্বরে ওই চেক হস্তান্তর করা হয়। সে সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আলমগীর হুছাইন (উপ-সচিব), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, সমাজসেবার উপপরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, রতনদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীনসহ সমাজসেবা বিভাগদের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। ওই সময় প্রতিবন্ধী মোঃ আলম খান জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
জানাগেছে, কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের ধুবাড়িয়া নিবাসী রহমান খানের ছেলে প্রতিবন্ধী মোঃ আলম খান গত বছরের ৫ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানীতে অংশ নিয়ে তার চলাফেরার সুবিধার্থে মোটর চালিত চেইন সিস্টেমের একটি ভ্যান গাড়ি প্রাপ্তির জন্য জেলা প্রশাসক মোঃ শওকত আলীর নিকট আবেদন জানায়। তার আবেদন শুনানী নিয়ে জেলা প্রশাসক আবেদনপত্রটি প্রয়োজনীয় কার্যার্থে উপ-পরিচালক, জেলা সমাজসেবা বিভাগ এর নিকট প্রেরণ করেন।
জেলা সমাজসেবা বিভাগ আবেদনপত্রটি প্রাপ্তির পর জেলা সমাজকল্যাণ পরিষদ হতে মোটর চালিত চেইন সিস্টেমের একটি ভ্যান গাড়ি তৈরির ব্যবস্থার জন্য দশ হাজার টাকা অনুদানের ব্যবস্থা করে। যার প্রেক্ষিতে চেক জেলা প্রশাসক গতকাল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































